ঢাকার কেরানীগঞ্জে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক তৈরি ও মোড়কজাত করার দায়ে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ছয়টি ব্যক্তিমালিকানাধীন কারখানার মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার র্যাব-১০ জানায়, গত বুধবার কেরানীগঞ্জ থানার হযরতপুর এলাকায় র্যাব-১০, উপজেলা প্রশাসন, এনএসআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন কর্মকর্তাদের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল সার প্রস্তুত ও প্যাকেটজাত করার পাশাপাশি নকল সার ও নিষিদ্ধ কীটনাশক তৈরি ও মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে জিয়াউর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া আরও ছয়টি ব্যক্তিমালিকানাধীন কারখানার মালামাল জব্দ করা হয়। সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। জব্দ করা আলামত বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে।

বরিশাল শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৩১৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৭৯ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। এতে পুনর্নিরীক্ষণের আবেদন করা প্রতি ১০০ জনের প্রায় ২৫ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।
৮ মিনিট আগে
মাকে শেষবিদায় জানিয়ে আবার চট্টগ্রাম কারাগারে ফিরেছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কারাগার থেকে বের হন তিনি।
২০ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে সাড়ে তিন মাসে ২৫টি ট্রান্সফরমার চুরির ঘটনায় এফআইআর না করায় ওসি মোহাম্মদ কামরুল হাসানকে ‘অযোগ্য ও অদক্ষ’ বলেছেন আদালত। তাঁর বিরুদ্ধে ১৫ কার্যদিবসের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও চাঁদপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে
বাংলাদেশ-ভারত সীমান্তে লালমনিরহাটের পাটগ্রামের ধরলা নদীতে নৌকায় বালু ও পাথর উত্তোলনের সময় বাংলাদেশিদের লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছুড়েছে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে