
চেক জালিয়াতির মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক আব্দুস সামাদ সায়েমকে ৫ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। ২ জুলাই সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ-৩-এর বিচারক মিশকাত শুকরানা এই কারাদণ্ড প্রদান করেন।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আব্দুস সামাদ সায়েম পলাতক ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুস সামাদ সায়েম সিরাজগঞ্জের রেলওয়ে কলোনির চাঁদ মিয়া মুন্সির ছেলে ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার দোগাছি গ্রামের সুরুত জামান তালুকদারের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স তালুকদার ট্রেডার্স এন্টারপ্রাইজ থেকে এক্সকাভেটর ভাড়া নেন আব্দুস সামাদ সায়েম। ভাড়ার পাওনা টাকার জন্য সায়েম ৫ লাখ টাকার চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে চেকের সমপরিমাণ টাকা না থাকায় চেকটি ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ।
পরে ২০২৩ সালের ৯ মার্চ আব্দুস সামাদ সায়েমকে লিগ্যাল নোটিশ পাঠান সুরুত জামান তালুকদার। একই বছরের ১৬ এপ্রিল আব্দুস সামাদ সায়েমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় আব্দুস সামাদ সায়েমকে ৫ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
আরও খবর পড়ুন:

কুড়িগ্রামের উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিককে তলব করেছেন আদালত। আসামিকে গ্রেপ্তারে ‘অবহেলা ও গাফিলতি’ প্রদর্শন করে আদালতের কাজে অসহযোগিতার অভিযোগে ওসিকে তলব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামের এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ওই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শেরপুর সদর...
২ ঘণ্টা আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে এ কর্মসূচি হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এমের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে