
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এই হামলার পর থেকে স্টেশনটিতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। জেলা শহরের একমাত্র ফিলিং স্টেশনটি বন্ধ থাকায় সিএনজিচালিত গাড়ি চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। গ্যাস না পাওয়ায় চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে মহাসড়কে সিএনজিচালিত যানবাহনের চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাম্প কর্তৃপক্ষ জানায়, গতকাল (১২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি দল মুখে গামছা বেঁধে ফিলিং স্টেশনে প্রবেশ করে। এরপর তারা স্থাপনা ও যন্ত্রাংশে ভাঙচুর চালিয়ে দ্রুত সরে যায়। এতে গ্যাস সরবরাহব্যবস্থার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
গ্যাস পাম্পের কর্মচারী ও মেশিন অপারেটর ইনচার্জ মো. শামীম বলেন, ‘রাতের আঁধারে ১০ থেকে ১২ জনের একটি দল পাম্পে ঢুকে হঠাৎ হামলা চালায়। বিভিন্ন স্থাপনা ও যন্ত্রাংশে ভাঙচুর করে দ্রুত চলে যায়।’
গেটম্যান আক্তার হোসেন বলেন, ‘আমি ওই সময় ছুটিতে ছিলাম। আজ শনিবার এসে দেখি এ অবস্থা। সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে।’
সিএনজিচালক মো. শরীফ বলেন, ‘গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গাড়ি চালাতে পারছি না। এসে শুনি পাম্পে হামলা হয়েছে।’
ঘটনার পর জনদুর্ভোগের বিষয়টি জানতে পেরে পরিদর্শনে যান সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, ‘আমরা মালিক পক্ষের সঙ্গে বসেছি এবং প্রশাসনের সঙ্গে কথা বলেছি। বিচারের আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুত সেবা চালুর বিষয়ে আমরা সচেষ্ট আছি।’
পাম্পের শিফট ইনচার্জ মো. কিরণ বলেন, ‘এখনো মামলা করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে নাম জানতে চাওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ আছে, তবে কারও মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না।’
ঘটনাস্থল পরিদর্শন করলেও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। ফলে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান ও তাঁর সহযোগী আলমের নেতৃত্বে একদল লোক জাহিদ হাসান মুসার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় টিভি, ফ্রিজ, আলমারি, মোটরসাইকেলসহ প্রায় আট লাখ টাকা মূল্যের বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়।
১২ মিনিট আগে
প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার এ বিদ্যালয়টিকে তিন দশকে আলোকিত করেছেন ইউসুফ আলী স্যার। তাঁর হাত ধরে গড়ে উঠেছেন বহু চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও সরকারি-বেসরকারি কর্মকর্তা। তাঁরা এখন বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে এলাকার মানুষের সেবা করছেন। তাঁর অবদানে কাশুয়া খাদেমগঞ্জসহ
১৪ মিনিট আগে
যশোর শহরের বাহাদুরপুরের নিমতলা এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ঢাকা মেট্রো-ব-১৪২০৯৮ নম্বরের বাসটি পুড়ে যায় এবং ভেতরে থাকা অধিকাংশ মালামাল ছাই হয়ে যায়।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বড় ধরনের সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একই সঙ্গে আসন্ন সরকারের কাছে উদীচী, ছায়ানট ও গণমাধ্যমে হামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
২৮ মিনিট আগে