
৩২ লাখ মানুষের জেলা কিশোরগঞ্জ। জেলাজুড়ে সরকারি সুপেয় পানির কল বা টিউবওয়েল আছে ১৫ হাজার। সরকারি হিসেবে, এই টিউবওয়েলের বিপরীতে সুবিধাভোগী পরিবারের সংখ্যা মাত্র দেড় লাখ। ফলে গ্রামাঞ্চলের একটা বিরাট জনগোষ্ঠীকে এখনো বাধ্য হয়েই নদী, হাওর ও পুকুরের পানির ওপর নির্ভর করতে হয়; যা বেশির ভাগ ক্ষেত্রেই দূষিত। এদিকে পৌর এলাকার এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীও সুপেয় পানির সুবিধাবঞ্চিত। আর স্বাভাবিকভাবেই এই বঞ্চিত জনগোষ্ঠীর বড় অংশই দরিদ্র।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, জেলার ৭ লাখ ৬০ হাজার ৯৫২টি পরিবারের মধ্যে ৩৫ দশমিক ৩ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, যাদের ভাগ্যে জোটে না নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তা। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ সংকট আরও বেড়েছে। অবস্থাপন্ন লোকজন সাব-মারসিবল পাম্পের মাধ্যমে নিজেদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেন। তবে দরিদ্রদের পক্ষে তা সম্ভব হচ্ছে না।
সদর উপজেলার ভাস্করখিলা গ্রামের গৃহিণী হেলেনা আক্তার বলেন, ‘সরকার থেইক্যা টিউবওয়েল দেয় শুনছি, কিন্তু আমাগো পাড়ায় একটাও নাই। আধা মাইল দূর থেইক্যা পানি কান্দ (কাঁধে করে) নিয়া আইতে হয়। হেই পানিও যে খুব পরিষ্কার তা না।’
তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের গৃহিণী মরিয়ম বেগম বলেন, ‘নদী বা পুকুরের ঘোলা পানি দিয়া রান্ধন-বাড়ন (রান্নাবান্না) করি। হেই পানি দিয়া গোসল করলে শরীলে চুলকানি অয়।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ পৌর এলাকায়ও শতভাগ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। পৌরসভার ৩০ শতাংশ এলাকাই এখনো পানি সরবরাহের আওতায় আসেনি।
কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের টোটাল পৌরসভার এরিয়া হলো ১০ দশমিক ৩৭ বর্গকিলোমিটার। এর মধ্যে প্রায় ৭০% এলাকায় সুপেয় পানির লাইন দেওয়া সম্ভব হয়েছে। যে অংশ বাকি আছে সেটার কারণ হলো, আমাদের পাইপলাইনের সীমাবদ্ধতা।’
পৌরসভা সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায়, বর্তমানে দৈনিক তিন বেলা মিলিয়ে মোট পাঁচ ঘণ্টা পানি সরবরাহ করা হয়। পানি উত্তোলনের জন্য সাতটি পাম্প সরাসরি কাজ করছে। মজুত রাখার জন্য রয়েছে চারটি ওভারহেড ট্যাংক, যার মধ্যে দুটির ধারণক্ষমতা ৬৮০ ঘনমিটার এবং অপর দুটির ৬৫০ ঘনমিটার। বর্তমানে পৌরসভার পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার ৩১৫টি পরিবার পানি সুবিধা পাচ্ছে। পৌর এলাকায় ১৫০টি ওয়াটার হাইড্রেন্ট সচল রাখা হয়েছে।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মুহাম্মদ আবিদুর রহমান ভূইয়া বলেন, নিরাপদ পানির অভাবে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সব থেকে বেশি ঝুঁকিতে পড়ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের নতুন পরিকল্পনা হলো গ্রামাঞ্চলেও পৌরসভার মতো পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা। একটি শক্তিশালী প্রোডাকশন টিউবওয়েল স্থাপন করে সেটি থেকে একাধিক বাড়িতে সংযোগ দেওয়া হবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রজেক্ট) দু-একটি এলাকায় এর কাজ চললেও, শিগগিরই এটি বড় পরিসরে শুরু করার পরিকল্পনা রয়েছে।’

দীর্ঘ ২০ বছর ধরে ছদ্মবেশে থাকা বরিশালের এক ধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এত দিন ছদ্মবেশে আত্মগোপন করে রাজশাহীতে বসবাস করলেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে পারেননি তিনি। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খলিল।
২১ মিনিট আগে
কালবৈশাখীতে নোয়াখালীর বিভিন্ন স্থানে সড়কের পাশে থাকা গাছপালা উপড়ে পড়ে পল্লী বিদ্যুতের লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে জেলার সোয়া আট লাখ গ্রাহকের মধ্যে ৯০ ভাগই বিদ্যুৎহীন। একটানা গত ১২ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে তারা।
২৩ মিনিট আগে
নওগাঁয় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৮০ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম নিয়ে এ পর্যন্ত ২৭৬ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৯ শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে ৭ শিশুর।
১ ঘণ্টা আগে