রাজধানীর জুরাইনে পাপ্পু শেখ (২৬) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি পেশায় সিএনজিচালিত অটো রিকশাচালক ছিলেন।
আজ সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন মিষ্টির দোকান আশরাফ মাস্টার স্কুলের পাশে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের বাবা মো. মন্টু শেখ বলেন, ‘আমাদের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসাবাড়ী গ্রামে। পাপ্পু সিএনজি চালাইত। স্ত্রী মোছা. জান্নাত ও এক ছেলেকে নিয়ে পূর্ব জুরাইন মিষ্টির দোকান এলাকায় থাকত।’
মন্টু শেখ আরও বলেন, ‘সন্ধ্যায় বাসা থেকে বের হইছিল পাপ্পু। এর ১০ মিনিট পরই খবর আসে, জুরাইন গ্যাসপাইপ আশরাফ মাস্টার স্কুলের সামনে তাঁকে গুলি করা হয়েছে। তাঁকে স্থানীয় আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে ওই হাসপাতালে গিয়ে পাপ্পুকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
নিহত পাপ্পু শেখের বন্ধু মো. সানি বলেন, গ্যাসপাইপ এলাকার কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) ও স্থানীয় কানচি ওরফে ফরমা কানচিসহ কয়েকজন পাপ্পুকে গুলি করে পালিয়ে গেছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। কয়েক দিন আগে বাপ্পার ভাতিজা হিমেলের সঙ্গে পাপ্পুর ঝগড়া হয়েছিল। সে ঘটনার জেরে আজ গুলি করতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গুলিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি কদমতলী থানা-পুলিশ তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাগেরহাট জেলার রামপালের বেইলি ব্রিজ নামক স্থানে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক পরিবারের ১০ জন রয়েছেন।
১৯ মিনিট আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, আসন্ন ঈদে শহরে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য পুলিশকে বিশেষ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বেশির ভাগ মানুষ ঈদে ঢাকা ছেড়ে যাবে। এ সময়ে কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি কিংবা অন্য কোনো অপতৎপরতা ঘটতে দেওয়া যাবে না।
৩২ মিনিট আগে
নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাকের স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে তিন ও নাতি। আব্দুর রাজ্জাকের ভাই সাজ্জাক আজকের পত্রিকাকে এতথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
১ ঘণ্টা আগে