
নেত্রকোনায় মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই প্রতিষ্ঠানের শিক্ষক আমান উল্লাহ সাগরের নামে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। ১১ বছরের ওই শিশু এখন সাত মাসের অন্তঃসত্ত্বা এবং তার স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে। এদিকে ওই শিক্ষক এখন পলাতক।
আজ রোববার এসব কথা জানিয়েছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। এর আগে, গত বৃহস্পতিবার ভুক্তভোগীর পরিবার ওই শিক্ষকের বিরুদ্ধে মদন থানায় মামলা করেছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদন উপজেলার মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ২০২২ সালে ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। একই মাদ্রাসায় তাঁর স্ত্রী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা ও বিধবা নারীর একমাত্র সন্তান। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। শিশুটি তার নানির কাছে থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করত।
এজাহার সূত্রে জানা যায়, গত নভেম্বরে সাগর শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখান। পরে শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন ঘটলে তার মা সিলেট থেকে এসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে শিক্ষকের হাতে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হন।
এজাহারে আরও জানানো হয়েছে, শিশুটি জীবনের ঝুঁকিতে আছে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎক জানান, শিশুটির গর্ভে বাচ্চার বয়স প্রায় ২৭ সপ্তাহের বেশি। শিশুটির সরু কোমরের তুলনায় গর্ভস্থ বাচ্চার মাথার মাপ অনেক বেশি। এটি বড় ধরনের শারীরিক ঝুঁকি তৈরি করতে পারে। এ ছাড়া বাচ্চাটির রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম। এমন অবস্থায় স্বাভাবিক প্রসব মা ও বাচ্চা উভয়ের জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ১২ বছরের এই শিশুর শরীরে সিজারিয়ান সেকশনের জন্য প্রয়োজনীয় অ্যানেসথেসিয়া বা ওষুধের ডোজ নির্ধারণ করা চিকিৎসকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
এদিকে, অবস্থা বেগতিক দেখে গত ১৮ এপ্রিল ছুটি নিয়ে আত্মগোপনে যান সাগর। এ বিষয়ে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা ও শিক্ষক মো. ছোটন বলেন, অভিযুক্ত আমান উল্লাহ সাগর ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে স্ত্রী-সন্তানসহ পলাতক রয়েছেন। এমনকি আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করছেন না।
থানার ওসি তরিকুল ইসলাম বলেন, একমাত্র আসামি আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরিশালের আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ২০১০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার সেরাল চৌরাস্তা ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে কয়েক দফায় সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৫ মিনিট আগে
মোবাইল ফোনে ধারণ করা আপত্তিকর ভিডিও দেখিয়ে ক্রমাগত টাকা দাবি ও ব্ল্যাকমেল করার জেরে ময়মনসিংহে অটোরিকশার মালিক ও স্বর্ণকার নিরঞ্জন চন্দ্র সূত্রধরকে (৫৪) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
৬ মিনিট আগে
রাজধানীর মিরপুরে নিম্ন আয়ের মা ও শিশুদের প্রায় ৫০ বছর ধরে সেবা দিয়ে আসা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন নারীপক্ষ। হাসপাতালটি ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে তারা।
৭ মিনিট আগে