
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ার শেল নিক্ষেপসহ লাঠিপেটা করে। এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন আহত হয়েছেন।
আজ শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। পরে বেলা ৩টা ৫০ মিনিটের দিকে তাঁরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে রওনা হন। এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে এবং লাঠিপেটা করে।
ডিএমসি (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বরত পরিদর্শক হলেন মো. ফারুক গণমাধ্যমকে বলেন, তিনজন আহত হয়ে মেডিকেলে এসেছেন। জরুরি বিভাগে তাঁরা চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ইশতেহার ঘোষণা শেষে মিছিল নিয়ে যমুনার দিকে যাচ্ছেন। জাবের, জুমাসহ ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সেখানে যাচ্ছেন তিনি।
এর আগে একই দিন সকালে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন সরকারি কর্মচারীরা। পরে তাঁরা মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। যাত্রাপথে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পুলিশ প্রথমে ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়। পরে আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে যান।
এ সময় পুলিশ জলকামান নিক্ষেপ করলেও আন্দোলনকারীরা মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হন। সেখানেও পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে সড়কে অবস্থান নেন তাঁরা। পরে দুপুর পৌনে ১২টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পাশাপাশি লাঠিপেটাও করা হয়।
একপর্যায়ে পুলিশের লাঠিপেটা, জলকামান ও টিয়ার শেলের মুখে আন্দোলনকারীদের একটি অংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং অন্য একটি অংশ কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান।
এ ছাড়া গতকাল বৃহস্পতিবার রাতে কয়েক দফা আলটিমেটাম দিয়ে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বর্তমানে ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২২ হাজার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গতকাল রোববার উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি শুরু করেছে। তবে প্রথম দিনেই ৪০টি বিদ্যালয়ের অন্তত ১০ হাজার খুদে
২২ মিনিট আগে
স্বপ্নের ইউরোপে আর যাওয়া হলো না সুনামগঞ্জের ১০ তরুণের। লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে তাঁদের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গত শনিবার তাঁদের মৃত্যুর খবর পরিবারের লোকজন জানতে পারেন। খাবার ও পানির সংকটে সাগরে এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারে চলছে মাতম।
১ ঘণ্টা আগে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট এখন যাত্রী ও চালকদের জন্য এক আতঙ্কে পরিণত হয়েছে। গত বুধবারের দৌলতদিয়া ঘাটে বাসডুবির ভয়াবহ ঘটনা এই নৌ-রুটের দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থাপনা এবং অবকাঠামোগত দুর্বলতাকে পুনরায় সামনে নিয়ে এসেছে।
২ ঘণ্টা আগে
হাওরাঞ্চলের এক ফসলি জমি রক্ষার শেষ ভরসা ফসল রক্ষা বাঁধ। প্রতিবছরের মতো এবারও নির্মাণ ও সংস্কারের কাজ হলেও কৃষকদের অভিযোগ, কাজ হয়েছে দায়সারা। সময় পেরিয়ে গেলেও অসম্পূর্ণ রয়ে গেছে অনেক বাঁধ, এরই মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। নড়বড়ে ও দুর্বল কাঠামো নিয়ে পানির চাপ সামলাতে পারবে কি না, তা নিয়ে বাড়ছে শঙ্কা।
২ ঘণ্টা আগে