
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুই বিদেশি নাগরিক মারধরের শিকার হয়েছেন। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বসুন্ধরার আবু সাঈদ সড়কে এ ঘটনা ঘটে।
আহত দুই ব্যক্তি ইরানের নাগরিক। ঘটনার পর তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে থানায় নিয়ে যাওয়া হয়।
আজ মঙ্গলবার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার পরিদর্শক মো. সুজন হক।
পরিদর্শক জানান, বেলা পৌনে ২টার দিকে যমুনা ফিউচার পার্কের পেছনে একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যান ওই দুই বিদেশি। তাঁদের সঙ্গে ছিলেন এক বাংলাদেশি ব্যক্তি, যিনি প্রায় ২ লাখ টাকা ওই দুই বিদেশি নাগরিককে দিচ্ছিলেন। কেন তিনি টাকা দিলেও কোনো বিনিময় পাচ্ছেন না— এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এ সময় আরেক ব্যক্তি ওই দুই বিদেশিকে ছিনতাইকারী সন্দেহে চিৎকার শুরু করেন। ওই দুই বিদেশি দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাঁদের আটকে মারধর করেন।
ভাটারা থানার পুলিশ জানায়, ব্যাংক থেকে বের হয়ে দুই বিদেশি নাগরিক যে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন সেটি রেন্ট-এ-কারের। সবকিছু যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রায় দুই হাজার চা শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী। আজ রোববার দুপুরে উপজেলার আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা বাগানে এসব রেইনকোট বিতরণ করা হয়।
২ মিনিট আগে
শনিবার রাতে পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে অন্তত ১২ জন পুলিশ সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ১০ জন বিভিন্ন সময়ে রাতের খাবার খান। খাবারের তালিকায় ছিল সাদা ভাত, মুরগির মাংস ও সবজি। খাবার খাওয়ার পর তাঁদের শরীরে ঝিমুনি দেখা দেয়। একপর্যায়ে তাঁরা অচেতন হয়ে পড়েন। ডাকাডাকি করেও তাঁদের কাছ থেকে কোনো ...
৭ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচা শহীদুল ইসলাম মণ্ডলকে (৬২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই ফুফাতো ভাই মৃত আমজাদ আলীর ছেলে ইউসুফ আলী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানি গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের বন্দর সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২১ মিনিট আগে