
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুই বিদেশি নাগরিক মারধরের শিকার হয়েছেন। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বসুন্ধরার আবু সাঈদ সড়কে এ ঘটনা ঘটে।
আহত দুই ব্যক্তি ইরানের নাগরিক। ঘটনার পর তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে থানায় নিয়ে যাওয়া হয়।
আজ মঙ্গলবার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার পরিদর্শক মো. সুজন হক।
পরিদর্শক জানান, বেলা পৌনে ২টার দিকে যমুনা ফিউচার পার্কের পেছনে একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যান ওই দুই বিদেশি। তাঁদের সঙ্গে ছিলেন এক বাংলাদেশি ব্যক্তি, যিনি প্রায় ২ লাখ টাকা ওই দুই বিদেশি নাগরিককে দিচ্ছিলেন। কেন তিনি টাকা দিলেও কোনো বিনিময় পাচ্ছেন না— এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এ সময় আরেক ব্যক্তি ওই দুই বিদেশিকে ছিনতাইকারী সন্দেহে চিৎকার শুরু করেন। ওই দুই বিদেশি দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাঁদের আটকে মারধর করেন।
ভাটারা থানার পুলিশ জানায়, ব্যাংক থেকে বের হয়ে দুই বিদেশি নাগরিক যে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন সেটি রেন্ট-এ-কারের। সবকিছু যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গাজী বাড়ি মসজিদে চার মাস নিয়মিত জামাতে নামাজ আদায় করা ১৪ কিশোরকে ঈদের দিনে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। আজ শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন গাজী ফাউন্ডেশনের উদ্যোগে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
৫ মিনিট আগে
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২০ মার্চ) বেলা ৩টা ১০ মিনিটে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাইপুল বাজারে এ ঘটনা ঘটে। জুমার নামাজ শেষে ভুক্তভোগী মো. নুরুন নবী (৩৫) স্থানীয় একটি ফার্মেসির সামনে টেবিলে ২ লাখ ১০ হাজার টাকা রাখেন। এ সময় ওষুধ কেনার কথা বলে আসা কয়েকজন ব্যক্তি...
১ ঘণ্টা আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ভেঙে পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছে। আহত হয়ে শান্তি নামে এক শিশু দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে ঈদের দিন প্রাইভেট কারে বাড়ি ফেরার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) ভোরে দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে