Ajker Patrika

গাংনীতে লরিবোঝাই সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৩: ০৫
গাংনীতে লরিবোঝাই সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ
গাংনীর সাহেবনগর বাজারে লরি থেকে তেল জব্দ করা হয়। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে লরি থেকে তেল সরানোর সময় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে গাংনী থানা-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাহেবনগর বাজারে এই তেল জব্দ করে।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, ‘লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে না গিয়ে লরিটি গাংনী উপজেলার সাহেবনগর বাজারে এসে অবস্থান করে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সেখানে রিপন হোসেন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে তেলগুলো মজুতের চেষ্টা করছিল। পরে গাড়িটি থানায় নেওয়া হয়।’ তিনি আরও বলেন, তেলের কাগজপত্র যাচাই-বাছাই করে যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘গতকাল রাতে অবৈধভাবে মজুতের সময় তেল জব্দ করা হয়েছে। কোথাও কোনো অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত