
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রয়েছে। শিল্পী গুহলক্ষ্মীপুর এলাকার নূর ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পী বেগমের বসতঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি কাপড়ের ব্যাগে স্কচটেপ দিয়ে প্যাঁচানো দুটি ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিল্পী বেগমকে একমাত্র আসামি করে কোতোয়ালি থানার উপপরিদর্শক হাসান শিকদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। নতুন মামলায় আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, শিল্পী বেগমকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পিসিআর যাচাই করে দেখা গেছে, ইতিপূর্বে তাঁর নামে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে বন বিভাগের করা মামলায় চার জেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দিবাগত রাতে সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্যের বড় কুকুমারি খাল এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের সময় তাঁদের আটক করা হয়।
৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। তবে অভিযোগ অস্বীকার করে আবু হেনা মোস্তফা কামাল বলেন, একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এসব ম
১১ মিনিট আগে
গত ১৩ অক্টোবর সকালে শিশুটি শুকুর আলী মণ্ডলের বাড়িতে যায়। বাড়িটি নির্জন হওয়ায় সেখানকার সিঁড়িতেই শুকুর আলী শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। তাঁরা শিশুটিকে শুকুর আলীর কাছ থেকে উদ্ধার করে তার মাকে খবর দেন।
১৯ মিনিট আগে