গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাহতুফা ইউলিপ (৫০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার নলডাঙ্গা বাজার এলাকার সিঙ্গাপুর মার্কেটের একটি ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মাহতুফা ইউলিপ উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান মিজানের স্ত্রী। ওই গৃহবধূ ইন্দোনেশিয়ার নাগরিক।
প্রবাসী মিজানের বড় ভাই রফিকুল ইসলাম দাবি করেন, মাহতুফা ইউলিপ বেশ কিছুদিন ধরে হৃদ্রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। কয়েক দিন আগে তাঁকে রংপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। আজ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ থানায় নিয়ে গেছে মরদেহ।
রফিকুল আরও জানান, মিজানুর রহমান সিঙ্গাপুর থাকতে মাহতুফা ইউলিপের সঙ্গে চাকরি করতেন। সেখানে তাঁদের পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করে বাংলাদেশে আসেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম হাবিবুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
১০ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
১০ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভেতরে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে