
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের লাঠিপেটায় অন্তত তিন সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকেরা হলেন তোফায়েল (বাংলা নিউজ), আকাশ (এনপিবি নিউজ) ও কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা)। তাঁদের শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থল থেকে লাইভ সম্প্রচার করছিলেন। এ সময় তাঁরা পুলিশের লাঠিপেটার শিকার হন।
আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার কাওসার আহমেদ রিপন বলেন, অভিযান শুরুর আগে এসআই আলামিন কনস্টেবলদের উদ্দেশে বলেছিলেন, তোমরা মাদকসেবীদের না মেরে সাংবাদিকদের আবার মারতে যেয়ো না। কিন্তু এরপরও কয়েকজন কনস্টেবল সাংবাদিকদের লাঠিপেটা করেন। সহকর্মী তোফায়েলের ওপর হামলা হতে দেখে তিনি এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয় বলে জানান রিপন।
ঘটনার পর আহত সাংবাদিকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সার্বিক বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম দুঃখ প্রকাশ করেছেন। তিনি আহতদের খোঁজখবর নিয়ে জানিয়েছেন, ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পোশাক বা ইউনিফর্মকে যাঁরা দুর্নীতির মাধ্যমে কলুষিত করছেন, তাঁদের চিহ্নিত করে বাহিনী থেকে অপসারণ এবং বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার। তিনি বলেছেন, ‘যে ইউনিফর্ম আমাদের সম্মানের প্রতীক, সেটিকে যারা কলুষিত করছে, তাদের স্থান
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার ঘণ্টাখানেকের ব্যবধানে সন্ত্রাসীদের হাতে খুন হলেন ইমন (৩৯) নামের এক যুবক। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় সাদেক-বাবুল মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দিয়ে চড়াও হয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভ্রাম্যমাণ আদালত স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন নির্বাহী ম্যাজিস্ট্রেট
৩ ঘণ্টা আগে
বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলির ঘটনা ঘটেছে। জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরং বাজার এলাকায় আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
৩ ঘণ্টা আগে