মুন্সিগঞ্জে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম নাঈম (২৩)। তিনি এমআইএসটির সিভিল ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার বেলা আনুমানিক সাড়ে ৩টার দিকে এমআইএসটির ১৮ শিক্ষার্থী একটি ট্রলারে করে পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে মাওয়া এলাকায় যান। এ সময় সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি নদীতে তিন শিক্ষার্থী গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে দুই শিক্ষার্থী নিরাপদে উঠে আসতে পারলেও নাঈম নদীর চোরাবালির অংশে আটকে পড়েন। পরে তিনি পানিতে তলিয়ে যান এবং এর পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নদীতে তীব্র স্রোত ছিল না। তবে নদীর তলদেশে চোরাবালির কারণে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ হওয়ার আগ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর সহপাঠী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) উপাচার্য শূন্য রয়েছে ১৫ দিন ধরে। এতে প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে নানা সংকট, নেমে এসেছে স্থবিরতা। উপাচার্যের (ভিসি) স্বাক্ষরের জন্য আটকে আছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন। এমন পরিস্থিতিতে নিজস্ব ক্যাম্পাস থেকে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি
২৫ মিনিট আগে
জ্বালানি তেল সংকটে এবার মৌলভীবাজারে চা উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশের চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে কয়েক দিন ধরে চলা জ্বালানি তেল সংকট এই অঞ্চলেও দেখা দিয়েছে। ফলে চা-বাগানের মালিকসহ সংশ্লিষ্টরা উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন।
২৫ মিনিট আগে
মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে এ অবরোধ শুরু হয়। এ সময় প্রায় ৪০ জন বাইকার ছিলেন। পরে উত্তরা পূর্ব থানা–পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার...
২ ঘণ্টা আগে
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে নিরঙ্কুশ বিজয়ের অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মশিউর রহমান নান্নু...
৩ ঘণ্টা আগে