
গাজীপুরের শ্রীপুরে একটি প্রাইভেট কারের গতি রোধ করে গুলি ছুড়ে মোবাইল ব্যাংকিং বিকাশের তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এতে কারের ভেতরে থাকা বিকাশের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের অ্যাকাউন্টস কর্মকর্তা হিমেল গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন এরিয়া ম্যানেজার ফরহাদ ও প্রাইভেট কারচালক লাল মিয়া।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, অ্যাকাউন্টস কর্মকর্তা হিমেল ও এরিয়া ম্যানেজার ফরহাদ নরসিংদী থেকে ভাড়া করা একটি প্রাইভেট কারে তিনটি বস্তায় করে টাকা নিয়ে শ্রীপুরের উদ্দেশে রওনা হন। পথে শ্রীপুরের গোসিঙ্গা-কর্নপুর এলাকার গজারি বনে পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে আসা একদল ব্যক্তি তাঁদের গাড়ির পথ রোধ করেন।
একপর্যায়ে দুর্বৃত্তরা প্রাইভেট কার লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হিমেল গুলিবিদ্ধ হন। পরে টাকার বস্তা ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তিতে ফরহাদ ও চালক লাল মিয়াও আহত হন। দুর্বৃত্তরা টাকার বস্তা নিয়ে পালিয়ে যায়।
আহত চালক লাল মিয়ার দাবি, গাড়িতে তিনটি বস্তায় চার কোটি টাকা ছিল। এর মধ্যে দুটি বস্তা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় তিন কোটি টাকা ছিল। গজারি বনে পৌঁছানোর পর ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা এসে তাঁদের গাড়ির পথ রোধ করে গুলি ছোড়ে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, গুলিবিদ্ধ একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, তিনি গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে খুন হয়েছেন আব্দুর রহমান (৬৮) নামে এক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের হাজী ইসরাক আলীর ছেলে।
৫ মিনিট আগে
একজন অপরাধী গ্রেপ্তার হওয়ার পরে সে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে নিজেকে বাঁচানোর জন্য। দুই-একজন স্লোগান দিচ্ছিল তারা “জিয়ার সৈনিক” বলে। তো এগুলো স্লোগান দিয়ে এখানকার কর্মকর্তার সঙ্গে পরিচয় আছে, এই সমস্ত পরিচয়...
১১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। গোপালগঞ্জের সন্তান ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান তিনি। বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড় সফলভাবে শেষ করেন তিনি। তাঁর মতে, দৌড়ালে স্বাস্থ্য ও মন ভালো থাকে, কাজেও মনোযোগ বাড়ে।
৪৪ মিনিট আগে
পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দিকে, ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও মুক্তিপণ দাবির অভিযোগে পাল্টা মামলা করেছেন ওই যুবক।
১ ঘণ্টা আগে