কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আবুল খায়ের (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম পৌরসভার ১ নং ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামে। আবুল খায়ের ওই গ্রামের মৃত জন্তুর আলীর ছেলে।
আজ রোববার (২৯ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী। তিনি জানান, দুপুরে সোনাকাটিয়া গ্রাম থেকে আবুল খায়ের নামে এক কৃষককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, রোববার দুপুরে গোসল করার জন্য বাড়ির পাশে একটি পুকুরে যান আবুল খায়ের। হঠাৎ ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় আবুল খায়ের পুকুরের ঘাটলায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর উপজেলায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ব্যবস্থাপক নাহিদ সরদারকে (৩৩) ট্রাকচাপায় হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জেলার সব পেট্রলপাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) জেলার ১০টি পেট্রলপাম্পের সবগুলো বন্ধ থাকবে বলে নড়াইল জেলা পেট্রলপাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল
৬ মিনিট আগে
রংপুর বিভাগে জ্বালানি তেল পরিবহনের সঙ্গে যুক্ত এক ট্যাংক-লরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন।
১৫ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস-সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাটবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়।
২০ মিনিট আগে
পাবনায় হঠাৎ করে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া নতুন সাতজন রোগীসহ চিকিৎসাধাীন রোগীর সংখ্যা ২৭। টিকা নেওয়া সত্ত্বেও এত শিশু আক্রান্ত হওয়ায় টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
২৮ মিনিট আগে