Ajker Patrika

জনসচেতনতা বৃদ্ধিতে নেছারাবাদে পুলিশের মোটরসাইকেল মহড়া

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 
জনসচেতনতা বৃদ্ধিতে নেছারাবাদে পুলিশের মোটরসাইকেল মহড়া
জনসচেতনতা বৃদ্ধিতে নেছারাবাদে পুলিশের মোটরসাইকেল মহড়া। ছবি: আজকের পত্রিকা

শান্তি, নিরাপত্তা ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেছারাবাদে মোটরসাইকেল মহড়া দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর নেছারাবাদ থানা থেকে নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায় এবং নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে মহড়াটি বের হয়।

মোটরসাইকেল বহর নিয়ে পুলিশ সদস্যরা স্বরূপকাঠি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় জনগণের মাঝে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং মাদকের বিরুদ্ধে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

সহকারী পুলিশ সুপার প্রণয় রায়। ছবি: আজকের পত্রিকা
সহকারী পুলিশ সুপার প্রণয় রায়। ছবি: আজকের পত্রিকা

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি বা ব্যবসায়ী যে-ই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে নেছারাবাদ উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এই মহড়াও সেই কার্যক্রমেরই অংশ।’

নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায় বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। আমরা সব সময় জনগণের পাশে আছি। জনগণের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত