
ঠাকুরগাঁও সদর উপজেলায় অভিযান চালিয়ে ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গড়েয়া ইউনিয়নের ঢাঙ্গি পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক ওই ব্যক্তির নাম মো. সুমন ওরফে ঝালাই সুমন (৪০)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শাপলাবাড়ী এলাকার মৃত তৈয়বুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার চোঙ্গাখাতা এলাকায় বসবাস করেন।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাঙ্গি পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে কমলা রঙের এক হাজার ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের ওজন ১০০ মিলিগ্রাম এবং এটির গায়ে লেখা ছিল ‘সান ফার্মা ল্যাবরেটরিজ, ভারত’।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। ট্যাবলেটগুলো আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

টাঙ্গাইলের সখীপুরে জুলাই পদযাত্রা-পরবর্তী পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একদলীয় শাসনের অভিযোগ তোলেন। একই সভায় সারজিস আলম জুলাই সনদ, গণভোট, সীমান্ত নিরাপত্তা, আদানী ইস্যু ও সাভারের হামলা নিয়ে বক্তব্য দেন।
৮ মিনিট আগে
আটক ব্যক্তিরা বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় মামলা দায়ের করে আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে
দিবসটি উপলক্ষে ৫ আগস্ট সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
৪১ মিনিট আগে
জাতীয় নির্বাচনের পর প্রথমবার ১৩ জুলাই বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনের পাশাপাশি বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি, সাংগঠনিক সভা এবং আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
১ ঘণ্টা আগে