
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (৭০) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই তথ্য নিশ্চিত করে আজ রোববার দুপুরে জোয়াহেরুলের ছোট ভাই ও যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আজ রাতে মরদেহ দেশে আসার কথা রয়েছে। এ কারণে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি।’
প্রবীণ এই আওয়ামী লীগ নেতার পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কলকাতার দমদম এলাকার ফনিক্স মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে জোয়াহেরুল ইসলামের মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে তাঁর লাশ দাফনের প্রস্তুতি চলছে।
জোয়াহেরুল ২০১৮ সালের নির্বাচনে টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রাচ্যের আলিগড়খ্যাত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে তিনি ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এ কারণে তৃণমূলের নেতা-কর্মীদের কাছে তিনি ভিপি জোয়াহের নামেই বেশি পরিচিত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে আত্মগোপন করেন জোয়াহেরুল ইসলাম। গত ১৯ ফেব্রুয়ারি শারীরিক নানা জটিলতা নিয়ে কলকাতার দমদম এলাকার একটি বেসরকারি মেডিকেল সেন্টারে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। ২৭ ফেব্রুয়ারি রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। কার্যক্রম নিষিদ্ধ থাকায় সাবেক এই এমপির মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা কোনো মন্তব্য করেননি। তবে কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন।
জোয়াহেরুল ইসলামের ছোট ভাই ইউপি চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্থলপথে মরদেহ দেশে আনার চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে আজ রাতেই মরদেহ গ্রামের বাড়ি পৌঁছাবে। সখীপুরের বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফনের প্রস্তুতি চলছে।’

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বরের বাড়িতে যাওয়ার পথে বরযাত্রীর গাড়ির গতিরোধ করে নববধূকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় গাড়িতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি বরকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছে বরপক্ষ। গতকাল রোববার রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে
৬ মিনিট আগে
২০০২ সালের ৩ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করে। ২০০৯ সালে জামিন পান মনির। জামিন পেয়ে তিনি আর আদালতে হাজির হননি।
১২ মিনিট আগে
২০২৩ সালের ৩০ মে সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন ইমন কাজী। ওই দিন রাত ৯টার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে গেন্ডারিয়ার ফরাশগঞ্জ মাপুর মাজার সংলগ্ন এলাকা থেকে চালকবিহীন অটোরিকশা ও এর ব্যাটারি উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি পুকুর অবৈধভাবে ভরাটের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পুকুর ভরাট বন্ধ, পরিবেশ রক্ষা ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। অভিযুক্ত মো. নাফিজ প্রধান অভিযোগ অস্বীকার করেছেন।
১৮ মিনিট আগে