Ajker Patrika

মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

কিশোরগঞ্জ প্রতিনিধি
মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শূদ্র হাটি গ্রামে এই সংঘর্ষ ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শূদ্র হাটি গ্রামের আবুল হোসেন গ্রুপ ও নাজমুল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতা চলছিল। গতকাল সকালে ঈদের জামাতের পরপরই নাজমুল মেম্বারের লোকজন আবুল হোসেনের বাড়ির সামনের একটি জমিতে বেড়া দিতে যান। এতে আবুল হোসেনের পক্ষ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে আবুল হোসেন (৭২), খুরশিদ আলম (৫৫), হামিদা (৪০), নাজমুলসহ (৩৬) দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর তিনজনকে জেলা সদরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান, যা বলছেন চীনা সমরবিদ

ইরান ফাঁদে পা দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে ডোবাচ্ছেন ট্রাম্প

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলে আমরাও ইরানকে দেব না—যুক্তরাষ্ট্রকে রাশিয়া

ইরানের সামরিক সক্ষমতার নতুন চমক, ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

গ্যাস-সংকটে রান্না বন্ধ: ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত