
জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে ও ভোক্তাদের ভোগান্তি কমাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচটি ফিলিং স্টেশনে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত পাঁচ ট্যাগ অফিসার হলেন খলিল ফিলিং স্টেশনে (পূর্ব বাইপাস) উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া, মেসার্স করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে (পশ্চিম বাইপাস) উপজেলা উপসহকারী (জনস্বাস্থ্য) প্রকৌশলী মো. খোকন রানা, মেসার্স জোবেদা ফিলিং স্টেশনে (ধর্মপুর) উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমান ও মেসার্স বামনডাঙ্গা ফিলিং স্টেশনে (বামনডাঙ্গা) উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রুবেল মিয়া।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। তিনি বলেন, ‘জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে উপজেলার পাঁচ ফিলিং স্টেশনে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট পাম্পের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবেন।’
ইউএনও জানান, ট্যাগ অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশনা দেওয়া আছে। সেগুলো হলো ফিলিং স্টেশনের দৈনিক মজুত রেজিস্টার সংরক্ষণ ও যাচাই, ডিপো থেকে সরবরাহ করা তেল সঠিকভাবে গ্রহণ ও হিসাব মেলানো, ডিপস্টিকের মাধ্যমে তেলের পরিমাণ নিশ্চিত করা, মিটার রিডিং ও বিক্রয় হিসাব পর্যবেক্ষণ এবং প্রতিদিন অন্তত তিনবার তদারকি করা।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক আদেশে ট্যাগ অফিসার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

চরাঞ্চল থেকে হাসপাতালে যাওয়ার পথে চাঁদপুরের একটি লঞ্চে শিশুর জন্ম দিয়েছেন এক মা। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এমন ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে আরেক অটোরিকশা আরোহী এক কিশোরী (১৪)। এ সময় ট্রাকচাপা দিলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯৮ শিশু চিকিৎসাধীন আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৬টি। হাসপাতালে এ পর্যন্ত মোট তিন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।
১৪ মিনিট আগে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পৌরসভার আজাদ মোড় এলাকার ‘সালাম ভলকানাইজিং’ নামের একটি দোকান থেকে এই জ্বালানি তেল জব্দ করা হয়। গাড়ি মেরামত ও যন্ত্রাংশ বিক্রির দোকানটিতে কয়েকটি প্লাস্টিকের ড্রামে ডিজেল
১৬ মিনিট আগে