আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্যরা। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আদালত চত্বর থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মনজুরুল আলম। বাড়ি ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বেরপাশা গ্রামে।
জানা গেছে, মনজুরুল দীর্ঘদিন ধরে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিলেন। তিনি আদালতে মামলা পরিচালনা, জামিন করানো এবং আইনি সহায়তার আশ্বাস দিয়ে অর্থ আদায় করতেন।
আজ দুপুরে এক ভুক্তভোগী নারী তাঁর বিষয়ে অভিযোগ জানানোর পর জেলা আইনজীবী সমিতির সদস্যরা তাঁকে আটক করেন।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনজুরুল কোনো বৈধ সনদ বা আইনজীবী হিসেবে নিবন্ধনের কাগজপত্র দেখাতে পারেননি।
ভুক্তভোগী মাকসুদা বেগম জানান, একটি চেক জালিয়াতি মামলার জন্য প্রতি হাজিরায় তিনি ৫-৭ হাজার টাকা নিতেন এবং এভাবে প্রায় ২ লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তির আইনবিষয়ক কোনো বৈধ সনদপত্র নেই। তিনি মাধ্যমিক পাস করে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে মামলা পরিচালনা করতেন। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ভোলায় ভুল চিকিৎসায় ফারিয়া আক্তার (২০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একটি বেসরকারি ক্লিনিকে হামলা ও ভাঙচুর করেছেন নিহত নারীর স্বজনেরা।
১৬ মিনিট আগে
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে ঈশ্বরদী পৌর ও উপজেলা যুবদলের ছয় নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ঢাকা-১২ আসনে বিএনপি-সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হকের নির্বাচনী মিছিলে অতর্কিত হামলা হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হাতিরঝিল থানার মীরবাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় তিনজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের হাতে কাজ দাও, আমরা কাজ করতে চাই, দেশ গড়তে চাই। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের মর্যাদা লাঞ্ছিত করা কখনো চলবে না। রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে।’
২ ঘণ্টা আগে