
বরিশালের মেহেন্দীগঞ্জে কালাবদর নদীতে গরু গোসল করাতে গিয়ে পাড় ভেঙে মাটিচাপাসহ নদীতে পড়েন এক কৃষক ও তাঁর ৫ বছর বয়সী ছেলে। তবে ওই কৃষক প্রাণে বেঁচে ফিরলেও তীব্র স্রোতে নদীতে তলিয়ে যায় শিশুটি।
আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ ৭ ঘণ্টা চেষ্টা চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেলা সাড়ে ১১টার দিকে ভাসানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা এলাকায় কালাবদর নদীতে এ ঘটনা ঘটে।
ওই কৃষকের নাম আজিজুল গাজী। তার নিখোঁজ ছেলের নাম মোহাম্মদ আব্দুল্লাহ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে আজিজুল গাজী নিজের দুটি গরু গোসল করানোর জন্য কালাবদর নদীর তীরে নিয়ে যান। এ সময় তাঁর পাঁচ বছরের শিশুসন্তান আব্দুল্লাহ নদীর পাড়েই দাঁড়িয়ে ছিল। হঠাৎ তীব্র ভাঙনে আব্দুল্লাহর পায়ের নিচের মাটি ধসে পড়ে এবং সে মাটির নিচে চাপা পড়ে নদীতে তলিয়ে যেতে থাকে। চোখের সামনে সন্তানকে তলিয়ে যেতে দেখে আজিজুল গাজী তাকে উদ্ধার করতে যান। কিন্তু ওপর থেকে আরও মাটি ধসে পড়ায় তিনিও মাটিচাপা পড়েন।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় বাবা কোনো রকমে প্রাণে বেঁচে ফিরলেও চোখের পলকে নদীতে তলিয়ে যায় শিশু আব্দুল্লাহ।
স্বজনেরা জানান, ঘটনার পর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুর কোনো সন্ধান না পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
এ দিকে একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মায়ের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে ওই এলাকা। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নদীভাঙনের শিকার হয়ে শিশুটি তলিয়ে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নদীতে অতিরিক্ত স্রোত থাকায় অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে। নৌ পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজের সার্বিক তদারকি করছে।’

সড়কপথে গাজীপুর শহরের প্রবেশমুখে রেলের লেভেল ক্রসিং। এ লাইন দিয়ে দেশব্যাপী অন্তত ৫২ জোড়া ট্রেন চলাচল করে প্রতিদিন। আর একটি ট্রেন আসা মানেই লেভেল ক্রসিংয়ে কমপক্ষে ১০ মিনিটের অপেক্ষা। এর প্রভাবে দিনব্যাপী আশপাশের সড়কে থাকে অসহনীয় যানজট। এতে নষ্ট হয় হাজারো কর্মঘণ্টা।
১ ঘণ্টা আগে
রাজশাহীর উপজেলা পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা।
২ ঘণ্টা আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। উপজেলার পানিতে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজসহ প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর বংশালে একটি পোশাক কারখানায় শামীম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৫ ঘণ্টা আগে