
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী-হেউটনগর সড়কের চরকাদহ খালের ওপর নির্মিত সেতু ভেঙে পড়ায় পাশে নির্মাণ করা হয়েছে একটি বাঁশের সেতু। নতুন সেতু নির্মাণের অর্থ বরাদ্দ না পাওয়ায় তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর ভোগান্তি কমানোর জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে এই সেতুটি নির্মাণ করা হয়েছে।

আজ বুধবার সকাল থেকে সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপর থেকে ওই সেতুর ওপর দিয়ে পায়ে হেঁটে পারাপারের পাশাপাশি মোটরসাইকেল, রিকশা-ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশা পারাপার হতে দেখা গেছে। এতে করে স্বস্তি মিলছে কয়েকটি গ্রামের হাজারো মানুষের।
এর আগে গত ২২ জুন সকাল ৮টার দিকে ভারী বর্ষণে প্রবল স্রোতে সেতুটি ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৭ সালে উপজেলা পরিষদের অর্থায়নে নিমগাছী-হেউটনগর গ্রামীণ সড়কের চরকাদহ খালের ৩০ মিটার লম্বা ও ৮মিটার প্রস্থের একটি কংক্রিটের সেতু নির্মাণ করা হয়েছিল। এতে ব্যয় হয়েছিল প্রায় ৭ লাখ টাকা। সেতু নির্মাণের ফলে নিমগাছী ও কালেরপাড়া ইউনিয়নের মানুষের মধ্যে যোগাযোগের একটি সেতু বন্ধন সৃষ্টি হয়। সেতুটি খালের দুই পাশে বিস্তীর্ণ মাঠের উৎপাদিত ফসল ঘরে তোলা এবং বাজার জাতকরণের ক্ষেত্রে দীর্ঘ দেড় দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।
হেউটনগর গ্রামের বাসিন্দা আবুল কালাম বলেন, ‘চরকাদহ খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে যাওয়ায় সোনাহাটা-বগুড়ার সড়কে যেতে অনেক পথ ঘুরে যেতে হচ্ছিল। এতে করে সময় ও অর্থের অপচয় হচ্ছিল। ওই সেতুর ওপর দিয়ে প্রতিদিন প্রায় ২-৩ হাজার পথচারির চলাচল করতে হয়।’
নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের আব্দুল জলিল বলেন, ‘হামার এলাকার জন্নি সেতুকোনা খুব দরকারি ছিল।'
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, ‘ সেতুটি পুরোনো হওয়ায় ভেঙে গিয়ে এলাকাবাসী যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যাতায়াতে দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে জরুরিভাবে একটি বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ওই জায়গায় সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে বরাদ্দ চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।’

রাজবাড়ীর কালুখালী উপজেলার খাগজানা এলাকার পাইকারা মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার এ দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
৭ মিনিট আগে
বিমান চত্বর এলাকার একটি চায়ের দোকান থেকে সিগারেট ও কিছু টাকা চুরির অভিযোগে আব্দুস সামাদ, দেবসহ চার যুবককে আটক করা হয়। পরে তাঁদের মহানগর যুবদলের সদস্য ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাকিলুর রহমান রনের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন যুবক তাঁদের মারধর করেন এবং মাথার চুল কেটে দেন।
১৩ মিনিট আগে
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
সাতক্ষীরার কলারোয়ায় অন্ধ ও অসুস্থ একটি ঘোড়াকে আশ্রয় দিয়ে পরিচর্যা করা কলেজছাত্র সোহানুর রহমান সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোহানের বাড়িতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে