বরগুনার পাথরঘাটায় নিখোঁজের একদিন পর বিষখালী নদী থেকে সোহরাব হোসেন (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি-সংলগ্ন বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে কাকচিড়া নৌ পুলিশ।
নিহত সোহরাব হোসেন উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় পাথরঘাটা এলাকার খোরশেদ মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন সোহরাব হোসেন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
নিহতের স্ত্রী পাখি বেগম বলেন, বুধবার সকালে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। দুপুর গড়িয়ে বিকেল ও রাত হলেও বাড়ি ফেরেননি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে জানতে পারি, বিষখালী নদীতে একটি লাশ ভাসছে। ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি আমার স্বামী সোহরাব হোসেনের বলে শনাক্ত করি।
পাখি বেগম আরও বলেন, দীর্ঘদিন আগে সোহরাব হোসেনের মিনি স্ট্রোক হয়েছিল। এরপর থেকে কখনো স্বাভাবিক থাকতেন, আবার কখনো মানসিকভাবে ভারসাম্যহীন আচরণ করতেন। তবে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি স্বাভাবিক ছিলেন। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে খালের পাড়ের ঘাটলায় অজু করতে গিয়ে হয়তো খালে পড়ে যেতে পারেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, খবর পেয়ে কাকচিড়া নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত চলছে। শুক্রবার লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

চট্টগ্রাম কারাগারে এক হাজতির উচ্চ আদালতের জামিননামা আদেশ পৌঁছানোর পরও নির্ধারিত সময়ে কার্যকর না করে আটকে রাখায় সিনিয়র জেল সুপার ইকবাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।
৬ মিনিট আগে
পাবনায় ১০ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মরদেহ বস্তাবন্দী করে ডোবায় ফেলে দেওয়ার পর নিজেদেরকে সন্দেহের বাইরে রাখতে শিশুটিকে খোঁজার কার্যক্রম ও মানববন্ধনেও অংশ নেন অভিযুক্তরা।
১৩ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরোনো জোনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের হামলায় মো. হাবিবুর রহমান নামে এক আনসার সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ডিইপিজেডের কমার্শিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে...
২৯ মিনিট আগে
সিলেট নগরীর বুক থেকে অবশেষে সরে যাচ্ছে পুরোনো কারাগার। দুই শতাধিক বছর ধরে কারাগার হিসেবে ব্যবহৃত সেই জায়গায় গড়ে উঠবে নান্দনিক পার্ক। পাশাপাশি সিলেটের কৃতী সন্তান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নামে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হবে।
৩৫ মিনিট আগে