
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকাল রোববার রাতের সংঘর্ষের ঘটনায় সাংবাদিক ও পথচারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এ তথ্য জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষের ঘটনায় মধ্যরাত পর্যন্ত একে একে আহতেরা হাসপাতালে আসেন। তবে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে অধিকাংশই চলে গেছেন। ২৭ জনের মতো ঢামেকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি রাখা হয়েছে। তাদের তিনজনেরই মাথায় আঘাত রয়েছে।
ভর্তি হওয়া আহত তিন শিক্ষার্থী হলেন—উজ্জ্বল (৩২), সাইদ মুন্সি (২৪) রাকিব (২২)।
রাতে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিপন চৌধুরী (২১), ইরফান (২০), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২), হৃদয় (২৩), মাহিন (২২), ইসমাইল, ইমতিয়াজ (২০), উজ্জ্বল (২৫), মিরাজ (২৩), আমানুল্লাহ (২২), হিমু (২৩), সাব্বির হোসেন (২৪)। ঢাকা কলেজের ছাত্র ইব্রাহিম (২৩), রিশাদ (২৩) ও রাকিব (২৪)। এ ছাড়া আহত হয়েছেন বাংলাদেশ টাইমসের সাংবাদিক তোফায়েল আহমেদ ও পথচারী উজ্জ্বল (৩২)।
এ দিকে রাতেই আহত হয়ে ধানমন্ডিতে পপুলার হাসপাতালে অন্তত ৭ জন চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের মোট কতজন আহত হয়েছে তা সঠিক জানা নেই। তবে রাতে পপুলার হাসপাতালে ৭ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছে।’
গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন পথচারীসহ শিক্ষার্থীরা।

মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের ফলে রাজধানীর অন্যতম ব্যস্ত এ এলাকায় যানজট কমবে, গণপরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে। একই সঙ্গে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ
২ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
খুলনার বটিয়াঘাটা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. মুকুল কাগজীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০ নম্বর সোরা গ্রামের বাসিন্দা রাজ্জাক কাগজীর ছেলে।
৯ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় ছাত্রশক্তির আয়োজিত ‘স্মরণগাথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভা বিদ্যুৎ বিভ্রাটে নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১০ মিনিট আগে