
নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাই হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন তাহমিনা বেগম (২৫) নামের এক প্রসূতি। সেখানে তাঁর একটি সন্তান জন্ম হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর শিশুটির সঙ্গে কোনো অভিভাবক না থাকায় শিশুটি ‘বেওয়ারিশ’ (অভিভাবকহীন) বলে খবর ছড়িয়ে পড়ে। পরে শিশুটিকে দত্তক নিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ার্ডে ভিড় করতে শুরু করেন কেউ কেউ।
গতকাল মঙ্গলবার দুপুরে রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শিশুটির পাশে বসে রয়েছেন আয়েশা নামের এক নারী। তিনি জানান, তাঁর বোনের জন্য শিশুটিকে দত্তক নেওয়ার চেষ্টা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির বাবা নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর বালুবাজার গ্রামের বাসিন্দা রিপন আলী। তিনি একটি হোটেলে কাজ করেন। তাঁর স্ত্রী তাহমিনা বেগম গত রোববার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হন।
মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহা. আনোয়ারুল ইসলাম জানান, রোববার ওই প্রসূতি হাসপাতালে একটি সন্তানের জন্ম দেন। তিনি একাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সঙ্গে কোনো স্বজন ছিলেন না। সন্তান প্রসবের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। তখন তাঁকে দ্রুত রামেক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু রাজশাহীতে নেওয়ার মতো কোনো অভিভাবক পাওয়া যায়নি। পরে মান্দা থানার পুলিশের সহযোগিতায় হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে মা ও নবজাতককে রাজশাহীতে পাঠানো হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, ওই রাতে রোগীর সঙ্গে যাওয়ার মতো কাউকে পাওয়া যায়নি। সমাজসেবা অধিদপ্তরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কাউকে পাওয়া যায়নি। প্রসূতি একাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বাড়ির যে ফোন নম্বর দেওয়া হয়েছিল, সেটিও ভুল ছিল। পরে পুলিশি হেফাজতে মা ও শিশুকে রামেক হাসপাতালে পাঠানো হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এসে লাশ নেন।

রাজধানীর বাড্ডায় একটি নির্মাণাধীন বাড়ির পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এই দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
কৃষি বিভাগ জানায়, ভোলাহাট উপজেলায় চলতি মৌসুমে ১ হাজার ৪১০ হেক্টর জমিতে মিষ্টিকুমড়া চাষ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৯৯৪ টন। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা।
৪৩ মিনিট আগে
আজ বুধবার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। বিধিবহির্ভূতভাবে প্লট গ্রহণের অভিযোগে গত বছর ওই মামলা করে দুদক।
১ ঘণ্টা আগে
রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৩০৫টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল উপজেলার নাওদাড়া মুক্তারপুর গ্রামে এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে