
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা এবং আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত দুটি মামলার সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়েছে। আজ মঙ্গলবার নির্ধারিত তারিখে সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার ৩০ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন।
কারাগারে থাকা আসামিদের পাশাপাশি জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গৌছসহ মোট ১২ জন হাজির থাকলেও নির্ধারিত ১৪ জন সাক্ষীর কেউই উপস্থিত ছিলেন না।
আদালতের এপিপি মো. আবুল হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করে জানান, ‘মামলার সাক্ষীরা কেউ উপস্থিত না হওয়ায় বিচারক আগামী ৩০ এপ্রিল পরবর্তী দিন নির্ধারণ করেছেন। জামিনে থাকা আসামিদের মধ্যে লুৎফুজ্জামান বাবর আদালতে আসেননি, তবে তিনি সময় চেয়ে আবেদন করেছেন।’
জানা গেছে, ২০০৫ সালের জানুয়ারিতে হবিগঞ্জে এক রাজনৈতিক সমাবেশ শেষে গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে মারা যান অর্থমন্ত্রী কিবরিয়া। প্রাণ হারান আরও চারজন এবং আহত হন অন্তত ৭০ জন। ঘটনার পরপরই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০০৫ সালে সিআইডি প্রথম দফা অভিযোগপত্র দেয়। পরবর্তীতে বাদীপক্ষের আপত্তির পর পুনঃতদন্তে আসামির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫ জনে। মামলার অগ্রগতি দীর্ঘদিন ধরে ধীর গতির। ১৭১ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ৬৩ জন।
অন্যদিকে, ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাই বাজারে সুরঞ্জিত সেনগুপ্তের রাজনৈতিক সমাবেশে চালানো গ্রেনেড হামলায় একজন যুবলীগ কর্মী নিহত হন, আহত হন আরও অনেকেই। ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০২০ সালে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১২৩ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৫২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রতিবার সাক্ষীদের অনুপস্থিতি বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। মামলার সাক্ষ্যগ্রহণ দীর্ঘায়িত হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন সংশ্লিষ্ট মহল।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে