
চাঁদপুরের মতলব দক্ষিণে ধনাগোদা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় শিশুসহ চারজন আহত হয়েছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মতলব খেয়াঘাট এলাকায় ধনাগোদা নদী পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলো মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী গ্রামের রঞ্জন আলী সওদাগরের ছেলে নুরে আলম (৯), মেয়ে রাহেলা আক্তার লতা (১৯), রাহেলা আক্তারের স্বামী সৌরভ (২১) ও নৌকার মাঝি।
জানা যায়, গতকাল রাতে ধনাগোদা নদীর উত্তর পাড় থেকে মতলব খেয়াঘাটে নৌকা দিয়ে মতলব বাজারে আসার সময় মাঝ নদীতে একটি বালুবাহী ট্রলার যাত্রীবাহী নৌকাকে সজোরে ধাক্কা দেয়। ট্রলারের ধাক্কায় নৌকায় থাকা যাত্রীরা নদীতে ছিটকে পড়ে এবং নৌকাও ডুবে যায়। অন্য নৌকার মাঝিরা তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নূরে আলম অভি আহত রাহেলা আক্তার লতাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলায় কোনো লাইট ছাড়াই দ্রুতগতিতে ট্রলারটি চলছিল। নৌকায় সজোরে ধাক্কা দিলে যাত্রীরা মাঝ নদীতে পড়ে যায়। অন্য মাঝিরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিব কিশোর বণিক বলেন, নৌকাডুবির ঘটনায় আহত রাহেলা আক্তার লতার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রানা সাহা বলেন, আহত সৌরভ ও রাহেলা আক্তার দুজনই আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, ‘নৌকাডুবির ঘটনা আমাদের কেউ জানায়নি।’

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ছেপটখালী এলাকায় নোহা মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ।
১৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানে হারুন অর রশীদ ও তার স্ত্রী লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেলেও সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি।
২৩ মিনিট আগে
ব্যবসায়ী সুমন শেখ বলেন, ‘সোমবার রাত ৯টায় আমি তারাবির নামাজ শেষে বাড়ির নিচতলায় বসে খাবার খাচ্ছিলাম। এ সময় দ্বিতীয় তলায় চারটি বিকট শব্দ হয়। আমি দ্বিতীয় তলায় গিয়ে আমার বেডরুমে গ্লাস ভাঙা ও চারটি ছিদ্র দেখতে পাই।
২৭ মিনিট আগে
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
৩২ মিনিট আগে