নেত্রকোনার মোহনগঞ্জে গলাকাটা অবস্থায় অংকিত বর্মণ নামের তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার বরান্তর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি ওই গ্রামের সাগর বর্মণের ছেলে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অংকিতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছি। তদন্ত করে দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।’
পরিবার সূত্রে জানা গেছে, সাগর বর্মণ পরিবারসহ রাজধানীর একটি পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটির দাদি বিশু রানি বর্মণও ঢাকায় ছেলের বাসায় থাকেন। সেখানে তিনি নাতিকে দেখাশোনা করেন।
গত মঙ্গলবার দুপুরে দাদির সঙ্গে অংকিত বর্মণ বরান্তর গ্রামে বাড়িতে আসে। আজ সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল অংকিত। পরিবারের লোকজন কাজের জন্য বাড়ির বাইরে চলে যান। দাদিও পাশের বাড়িতে যান। কিছু সময় পর ফিরে এসে অংকিত বর্মণকে খুঁজতে থাকেন তার দাদি।
একপর্যায়ে পাশের বাড়ির ঘরের ভেতর বিছানায় গলাকাটা অবস্থায় অংকিতকে দেখতে পান তিনি। দ্রুত উদ্ধার করে বরান্তর বাজারে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে চাচা সোহাগ বর্মণ গিয়ে অংকিতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অংকিতকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নিহত অংকিতের চাচা সোহাগ বর্মণ বলেন, ‘এই ঘটনায় আমরা হতবাক হয়ে গেছি। আমরা বাড়ির আশপাশে কাজ করছিলাম। আর মা অংকিতকে রেখে পাশের বাড়িতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে অংকিতকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পাশের বাড়িতে আমার বাবার মামাতো ভাই সুকুমার বর্মণের ঘরে গলাকাটা অবস্থায় অংকিতকে পাওয়া যায়। খবর পেয়ে তাকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।’

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় অবৈধভাবে তেল মজুতের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। তবে এ সময় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
৭ মিনিট আগে
রাজধানীর সায়েদাবাদ বাসের ধাক্কায় তাসলিমা আক্তার (৩৪) নামের ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
৩৪ মিনিট আগে
খুলনা নগরীতে প্রাইভেট কারের ধাক্কায় মৌমিতা হালদার (২৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যার দিকে নগরীর জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
খুলনায় ইজিবাইকের ধাক্কায় রিকশা আরোহী মৌমিতা হালদার (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার নগরীর জেলা পরিষদের সামনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে