গোপন ক্যামেরায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ভিডিও ধারণ এবং কর্মকর্তাদের সঙ্গে হট্টগোলের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কক্ষের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন মো. রিয়াজ উদ্দিন ও মো. শহীদ বাদশা সবুজ। রিয়াজ নিজেকে ‘ক্রাইম পেট্রোল’ নামের একটি পত্রিকার প্রতিনিধি এবং শহীদ নিজেকে ‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আকিব রায়হান জানান, জেলা প্রশাসকের কক্ষে দাপ্তরিক কাজ চলাকালে সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, কক্ষের বাইরে দুজন ব্যক্তি প্রশাসনের কর্মীদের সঙ্গে হট্টগোল করছেন। তাঁদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে বিষয়টি নজরে আসে।
পরে তাঁদের তল্লাশি করে মো. রিয়াজ উদ্দিনের জামার বুকপকেট থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এনডিসির দাবি, ফোনটিতে একটি অ্যাপের মাধ্যমে ভিডিও রেকর্ডিং চালু ছিল এবং তিনি গোপনে জেলা প্রশাসকের কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ধারণ করছিলেন।
এনডিসি আরও জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুজনই নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। বিষয়টি নিয়েও সন্দেহ তৈরি হয়। তাঁদের পুলিশে দেওয়া হয়েছে।
তবে আটক রিয়াজ উদ্দিন ও শহীদ বাদশা সবুজের দাবি, তাঁরা একটি অভিযোগ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন। অভিযোগের বিষয়ে একাধিক কর্মকর্তার টেবিলে পাঠানোয় তাঁরা হয়রানির শিকার হন বলে দাবি করেন। পরে বিষয়টি জেলা প্রশাসককে জানাতে তাঁর কক্ষের সামনে গেলে অফিসের কর্মীরা তাঁদের ভেতরে প্রবেশে বাধা দেন।
গোপনে ভিডিও ধারণের বিষয়ে জানতে চাইলে তাঁরা ভুল হয়েছে বলে স্বীকার করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের লালপুরে ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে দুই ফল ব্যবসায়ীকে অজ্ঞান করে ১ লাখ ৬৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনার বটিয়াঘাটা ও সোনাডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তারের পর তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
নীলফামারীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ওই মেলা হয়। সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নিয়াজ ভূঁইয়া। এরপর বিকেল পর্যন্ত ওই মেলায় চাকরিদাতা ১০টি শিল্প প্রতিষ্ঠানে তিন হাজার
৩০ মিনিট আগে
ঝিনাইদহ সদর উপজেলার এক ব্যবসায়ীর বিরুদ্ধে করা ধর্ষণচেষ্টার মামলা আদালতে খারিজ হওয়ার পর বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরে গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩১ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-১০। এ সময় মো. ইসলাম সেক ওরফে আকাশ (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
৩৪ মিনিট আগে