Ajker Patrika

আদিতমারী সীমান্তে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি 
আদিতমারী সীমান্তে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার
প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিতমারীর সীমান্তে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী ডিক্রির চর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ঈমাম।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে দীঘলটারী ডিক্রির চর এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় মাঠে পড়ে থাকা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেট খুলে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। অজ্ঞাতদের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দিয়ে উদ্ধারকৃত পিস্তল ও গুলি জমা দিয়েছে বিজিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত