
সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর, মধুপুর ও ইসলামপুর গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এর প্রতিবাদে আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের তিন মাইল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন কাজী ইমন, সোহাগ মিয়া, সাইফুল আলম সরকার ও নজরুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় পানি প্রবাহ বন্ধ হয়ে তিনটি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় তাদের এ দুর্ভোগ বলে উল্লেখ করেন বক্তারা।
এদিকে অবরোধের কারণে পলাশবাড়ী-গাইবান্ধা জেলা শহরের আঞ্চলিক সড়কের দুই পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়।
পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিহতেরা জীবিকার তাগিদে সৌদি আরবে ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে
নিহত স্বপ্না খাতুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তিলাটিয়া এলাকায়। তাঁর পিতার নাম আলকাছ শিপরা। তাঁর স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সানকিপাড়া এলাকায়। নিহত স্বপ্না মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তার স্বামী রুবেল বেকার ছিলেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংগঠনের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিনব কায়দায় চুরি হচ্ছে পোস্টপেইড ডিজিটাল বৈদ্যুতিক মিটার। প্রথমে মিটার চুরি করে ঘটনাস্থলে সাঁটিয়ে দেওয়া হচ্ছে একটি মোবাইল নম্বর-সংবলিত ছোট্ট কাগজ। পরে ওই নম্বরে যোগাযোগ করা হলে চুরি যাওয়া মিটার ফেরত দেওয়ার কথা বলে মালিকের কাছে দাবি করা হচ্ছে টাকা।
১ ঘণ্টা আগে