
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক উলটে অন্তত ৯ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ভোর থেকে মহাসড়কের মেঘনা সেতু থেকে মধ্য বাউশিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত এ যানজট দেখা দেয়।
মহাসড়কে আটকে পড়া যানবাহনের যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছে। সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।
হাইওয়ে পুলিশ ও যানবাহনের চালকেরা জানিয়েছে, শুক্রবার ভোররাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা সেতুর ঢালে জামালদী এলাকায় রডভর্তি একটি ট্রাক উলটে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরানোর সময় লাগায় এই যানজটের সৃষ্টি হয়।
কুমিল্লা থেকে ঢাকাগামী স্টার পরিবহনের চালক তাহমিদ হোসেন বলেন, ‘সকালে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছি। কিন্তু গজারিয়ার ভাটের এলাকায় এসে যানজটে আটকে পড়ি। এতে বাসে থাকা যাত্রীরা বিরক্ত হচ্ছে।’

সজীব নামে এক বাসযাত্রী বলেন, ‘মধ্য বাউশিয়া থেকে দুই ঘণ্টায় মাত্র তিন কিলোমিটার অতিক্রম করতে পেরেছি। তীব্র যানজট।’
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, রডভর্তি একটি ট্রাক মহাসড়কে উলটে যায়। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে ঢাকাগামী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে