
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা।
গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত বলেন, ‘দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে।’
রেজিস্ট্রার দপ্তর ও শিক্ষক সেল সূত্রে জানা যায়, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ওই দুই শিক্ষককে চাকরিচ্যুত করে তাঁদের পদে নতুন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৯ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁদের ১৫ কার্যদিবসের মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছিল। ওই সময়ের মধ্যে যোগ না দিলে চাকরিচ্যুত করার পাশাপাশি ইউজিসির নিয়ম অনুযায়ী একই বছরে তাঁদের পদে নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে ১৫ কার্যদিবস পার হওয়ার পরও আরও ৩০ দিন অপেক্ষা করা হয়। কিন্তু তাঁরা কর্মস্থলে যোগ না দেওয়ায় শেষ পর্যন্ত চাকরিচ্যুত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ২৮ আগস্ট পর্যন্ত সবেতন শিক্ষাছুটিতে ছিলেন। ২০২২ সালের ২৫ আগস্ট তাঁর বেতন বন্ধ হয়ে গেলে ২০২৪ সাল পর্যন্ত বিনা বেতনে ছুটি ভোগ করেন। এরপর অনুমোদন ছাড়াই তিনি কানাডায় অবস্থান করতে থাকেন।
অন্যদিকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনার নির্ধারিত ছুটি শেষ হওয়ার পর তিনি অসুস্থতার কারণ দেখিয়ে ভিন্ন শ্রেণির ছুটির জন্য আবেদন করেন। তবে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, এ ধরনের ছুটির আবেদন করতে হলে ক্যাম্পাসে এসে আবেদন করতে হয়। এ ছাড়া তিনি প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে পারেননি।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৫ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৩৭ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৪২ মিনিট আগে