
ভারতীয় সেই নারী রেশমা ও তাঁর সন্তানকে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে বিজিবি সদস্যরা তাদের পুলিশে সোপর্দ করে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানা-পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ওই নারী ও তাঁর শিশু সন্তান পুলিশ হেফাজতে ছিল। আজ দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে ভারতীয় ওই নারী ও তার সন্তানকে পুশ ইনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর ওই নারী বৈধ উপায়ে তাঁর দেশে ফিরতে পারবেন বলে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়। তবে ঘটনা ঘটল ভিন্ন।
ভুক্তভোগী নারী রেশমা খাতুনের দাবি, তিনি ভারতের বাসিন্দা। তাঁর ৩ সন্তান ও স্বামী আছে, দুই সন্তানসহ তাঁর স্বামী ভারতে আছেন। মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় পুলিশ তাঁকেসহ কয়েকজনকে আটক করে। তিনি বারবার নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিলেও পুলিশ তা আমলে নেয়নি। পরে তাঁকে অন্যদের সঙ্গে বিমানে কলকাতায় নেওয়া হয়। সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
বাংলাদেশে তাঁর কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত না থাকায় চরম বিপাকে পড়েন ওই নারী। পরে স্থানীয় ও পথচারীর সহায়তা তাঁকে বাসে তুলে বেনাপোলে পাঠিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই বাংলাদেশে পুশ ইন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, শুধু ভারতে দীর্ঘ বছর ধরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকই নয়, ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের অনেককে বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে দেওয়া হচ্ছে। রেশমা ও তাঁর সন্তানও এমনই ভুক্তভোগী।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অলি মিয়া (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বেলা ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৪৬ বিজিবি অফিসসংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়ায় উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশ
৩ মিনিট আগে
২০২৪-এর জুলাই মাসে আবু সাঈদের বুকে গুলি করা হয়েছিল। বাংলাদেশ একটি নতুন আকাঙ্ক্ষা নিয়ে, আশা-ভরসা নিয়ে একত্রিত হয়েছিল। যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, দুই বছরের মাথায় সেই স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে বিএনপি।
৬ মিনিট আগে
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক তৎপরতা বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। আজ শনিবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছাত্রদলের জেলা ও মহানগর শাখার নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
১৩ মিনিট আগে
নওয়াপাড়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার জানান, শনিবার সন্ধ্যায় নওয়াপাড়া ভৈরব নদীর ব্রিজের ওপারে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করলে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায়
১৪ মিনিট আগে