ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। আজ সোমবার তাঁকে রাজধানীর পুরান ঢাকার আদালত থেকে কাশিমপুর মহিলা কারাগারে স্থানান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বলেন, বেলা আড়াইটার দিকে একটি প্রিজন ভ্যানে করে নুসরাত ফারিয়াকে এ কারাগারে আনা হয়। কিছু আইনি প্রক্রিয়া শেষে তাঁকে তাঁর জন্য নির্দিষ্ট সেলে নিয়ে যাওয়া হয়।
এর আগে সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারাজানা হক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁর জামিন আবেদনের শুনানির জন্য ২২ মে তারিখ ধার্য করেছেন আদালত।
উল্লেখ্য, গতকাল রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
১৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
৩৮ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন প্রেসক্লাব ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
১ ঘণ্টা আগে