
ঢাকা ক্লাব লিমিটেডের সাবেক এক কর্মচারীর পাওনা টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ক্লাবটির সভাপতিসহ শীর্ষ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে ক্লাবের সাবেক কর্মচারী আশিক মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন—ঢাকা ক্লাবের সভাপতি ও রবিন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিচালক শামীম হোসেন, ডাইরেক্টর ফাইন্যান্স তুহিন রেজা, সিও এবং সচিব লে. কর্নেল (অব.) ছাব্বির আহম্মেদ, চিফ ফাইন্যান্স অফিসার ইকবাল হোসেন।
আদালত বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করে অভিযোগ আমলে নেন। একই সঙ্গে আসামিদের আগামী ২৯ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেন।
বাদী আশিক মোল্লা মামলার আরজিতে উল্লেখ করেন, তিনি ২০১৭ সালের ২৩ নভেম্বর ঢাকা ক্লাবে ‘অ্যামেন্ডমেন্ট’ পদে যোগদান করেন এবং ২০১৮ সালের ১৯ আগস্ট স্থায়ী নিয়োগ পান। দীর্ঘ দিন সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পর চলতি বছরের ২৬ জানুয়ারি তাকে চাকরি বিধিমালা লঙ্ঘন করে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত রাখা হয়। পরবর্তী সময়ে দীর্ঘ ৬ মাস বরখাস্ত রাখার পর ২৭ জুলাই তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, বাদীর সার্ভিস বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নোটিশ পে ও বকেয়া বেতন বাবদ মোট ৪,৯০, ০০০ /- (চার লাখ নব্বই হাজার) টাকা পাওনা হয়। পাওনা টাকা না পেয়ে বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ে বাংলাদেশ শ্রম আইনের ১২৪ (ক)-এর (৫) ধারায় মধ্যস্থতার আবেদন জানান।
তবে আসামিরা নোটিশ পেয়েও মধ্যস্থতায় উপস্থিত না হওয়ায় শ্রম পরিদর্শক বাদীকে লিখিত ছাড়পত্র দেন।
ছাড়পত্র পাওয়ার পর গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে বাদী ঢাকা ক্লাবে গেলে আসামিরা তাঁকে ১ লাখ ১৬ হাজার ৯৮১ টাকার একটি চেক দেন। তবে অবশিষ্ট ৩ লাখ ৭৩ হাজার ১৯ টাকা দিতে সাফ অস্বীকৃতি জানান। সেই টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আসামিরা তাকে মেরে ফেলার হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৭ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে