
রাজশাহীতে রাস্তায় স্কচটেপ মোড়ানো একটি লাইটার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রিভলবার ভেবে লোকজন পুলিশে খবর দিয়েছিলেন। পরে পুলিশ সেটি উদ্ধার করে দেখে, এটি একটি গ্যাস লাইটার। পুলিশ বলছে, পুলিশকে হয়রানি করতেই রাস্তায় এটি এভাবে ফেলে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরের অলোকার মোড়ে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় রিভলবার সাদৃশ্য এই লাইটারটি পড়ে ছিল। স্থানীয় লোকজন সেটি দেখে পুলিশের জরুরি সেবার ৯৯৯-এ ফোন করেন। পরে নগরের বোয়ালিয়া থানা-পুলিশের একটি দল এটি উদ্ধার করে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘রাস্তায় রিভলবার পড়ে থাকার খবর পেয়েই পুলিশ সেখানে যায়। পরে উদ্ধার করে দেখা যায়, এটি একটি গ্যাস লাইটার। স্কচটেপে জড়িয়ে এটি রাস্তায় অসৎ উদ্দেশ্যে ফেলে রাখা হয়েছিল। এটি দুষ্টু ছেলেদের কাজ।’
তিনি বলেন, ‘আমরা মনে করছি, সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য ছড়াতে এবং পুলিশকে হয়রানি করতে এটি করা হয়েছিল। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত চলছে। ঘটনাস্থল সিসি ক্যামেরার আওতায় আছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করব। শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দিনাজপুরের নবাবগঞ্জে ছয়টি ঘোড়া জবাইয়ের ঘটনায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর গ্রামের একটি পরিত্যক্ত খামারে অভিযান চালিয়ে জবাই করা ছয়টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
৩ মিনিট আগে
বুশরা পরিবহনের একটি বাস নলকা এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক এবং ফুটওভারব্রিজে ধাক্কা খেয়ে আটকে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের চালক ও তাঁর সহকারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
১৬ মিনিট আগে
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বানু বেগমের ছেলে আলামিনের সঙ্গে মতিউল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলামিন ধারালো অস্ত্র দিয়ে মতিউলের গলায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয়...
১ ঘণ্টা আগে