Ajker Patrika

চট্টগ্রামে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ২২: ২৫
চট্টগ্রামে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ
চট্টগ্রামে তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের সাবেক মেয়র এম মনজুর আলমের বাড়িতে এসে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে তিনি সাবেক এই মেয়রের কাট্টলীর বাড়িতে এসে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন। এ সময় তাঁকে বেশ বিব্রত অবস্থায় দেখা যায়।

তিনি কেন এই সাবেক মেয়রের বাড়িতে এসেছেন, তার সঠিক তথ্য পাওয়া না গেলেও সামনের সিটি করপোরেশন নির্বাচনে মনজুর আলমকে এনসিপির প্রার্থী করার বিষয়ে আলাপ-আলোচনা করতেই হাসনাত আবদুল্লাহ এসেছিলেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

তথ্যমতে, ব্যক্তিগত গাড়িযোগে হাসনাত আবদুল্লাহ দুপুরের দিকে মনজুর আলমের বাড়িতে আসেন। এর ঘণ্টাখানেক পর বিষয়টা স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের মধ্যে জানাজানি হয়। এই অবস্থায় স্থানীয় যুবদল নেতা শাহেদ আকবরের নেতৃত্বে যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা মনজুর আলমের বাসার সামনে আসেন।

এ সময় প্রথমে মনজুর আলমের পরিবারের পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহর উপস্থিতির ব্যাপারটি অস্বীকার করা হয়। কিছুক্ষণ পর হাসনাত আবদুল্লাহ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সামনে আসেন।

এই বিষয়ে প্রশ্ন করা হলে যুবদল নেতা শাহেদ আকবর জানান, ‘আমরা হাসনাত আবদুল্লাহকে তাঁর ভারত ও আওয়ামীবিরোধী অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে জানতে চাই, তিনি সাবেক আওয়ামী লীগ নেতা এম মনজুর আলমের বাসায় কেন এসেছেন? তিনিও এ ক্ষেত্রে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন। আমরা বললাম, আপনি জুলাই আন্দোলনে একজন অগ্রসৈনিক হিসেবে আমাদের সকলের শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ। কিন্তু আপনি এখানে আসলেন কেন? এভাবে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সন্ধ্যার সময় তাঁকে আমরা সসম্মানে মূল রাস্তা পর্যন্ত এগিয়ে দিই। এরপর তিনি চলে যান।’

তথ্যমতে, মনজুর আলম তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম দিকে কাট্টলী থেকে বেশ কয়েকবার আওয়ামী লীগের সমর্থন নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলত্যাগ করে বিএনপিতে যোগ দেন। এরপর তিনি ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু তাঁর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি আবারও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা শুরু করেন। বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনের কথাবার্তা শুরু হলে তিনি আবারও মেয়র পদে নির্বাচন করবেন বলে আলোচনায় আসেন। এই অবস্থায় হাসনাত আবদুল্লাহ তাঁর বাড়িতে এলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপি চট্টগ্রামের নেতা জোবায়েরুল ইসলাম আরিফকে কয়েক দফা ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নীরবে পেট্রোডলার চুক্তি বাতিল সৌদির, পেট্রোইউয়ানের উত্থান ঠেকাতেই ইরান যুদ্ধ

বিসিবির অনুরোধে সাড়া না দেওয়ার ‘পুরস্কার’ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে দিচ্ছে ভারত

কুষ্টিয়ায় পীরকে হত্যা: সাবেক শিবির নেতার হুকুমে হামলা চালায় আসামিরা

চট্টগ্রামে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

অবরোধে ক্ষুব্ধ ইরান আটকাতে পারে আরেক জলপথ, সিদ্ধান্ত পাল্টাতে যুক্তরাষ্ট্রকে সৌদির চাপ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত