
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৬৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে মো. শাহাদৎ জামান জিকো আহ্বায়ক ও মো. আশানুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।
গতকাল শনিবার রাতে এনসিপির গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি ও ভারপ্রাপ্ত সদস্যসচিব রাহাত ইবনে শহীদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে উল্লেখ করে চিঠিটি সুন্দরগঞ্জ উপজেলার এনসিপির নেতাদের কাছে পাঠানো হয়েছে।
আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. লুৎফর রহমান বকসিকে। তিনি আগের কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আটজনকে। মো. আলমগীর হোসেন আলমকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করে ৯ জনকে যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। মো. আজিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ৯ জনকে। জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক করা হয়েছে মো. বেলাল হোসেন বিপুলকে। এ ছাড়াও আহ্বায়ক কমিটিতে ৩৭ জন সাধারণ সদস্য রয়েছেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আল শাহাদৎ জামান জিকো ও সদস্যসচিব মো. আশানুর রহমান বলেন, ‘দলের আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাশাপাশি সুন্দরগঞ্জে একটি শক্তিশালী ও সক্রিয় সাংগঠনিক ভিত্তি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
রাঙামাটির নানিয়ারচরের করল্যাছড়ি গ্রামে এডিপির আওতায় এলজিইডি প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করলেও স্থানীয়দের দাবি, এটি বড় ঝিরির পানিপ্রবাহ সামাল দিতে পারছে না। ফলে ১০টি গ্রামের মানুষের দুর্ভোগ কমেনি। তারা টেকসই সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
৩ মিনিট আগে
যশোরে রিপন অটো জুনিয়র বিশ্বকাপ-২৬ উপলক্ষে চূড়ান্ত ১৬ দলের ক্ষুদে খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে। ৭ থেকে ১০ বছর বয়সী শিশুদের মাঠমুখী করতে আয়োজিত এই টুর্নামেন্টে ১০ জুলাই পর্যন্ত ফ্রি ফুটবল ক্যাম্প চলবে, আর মূল খেলা শুরু হবে ১১ জুলাই।
২৯ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ছাগল-কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য ২১ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার বিভাগীয় বিশেষ জজ বি এম তারিকুল কবীর এই তারিখ ধার্য করেন।
৩২ মিনিট আগে