
রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদা তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট থানা যুবদলের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতাসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটের দিকে নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পাশাপাশি একটি যুবদল কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ ও থমথমে অবস্থা বিরাজ করছে। কেউ লিখিত অভিযোগ করলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে দোকান বসানো ও চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে.এম. চঞ্চল ও তার অনুসারীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদলের নেতা কর্মীদের প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
হামলায় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব আল হাসান ও মুশফিকুর রহমানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন বলে জানা গেছে।
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সুমন সিকদার বলেন, ‘আমরা ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার সময় দেখতে পাই কয়েকজন দোকানদারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা তুলছে। আমরা প্রতিবাদ জানালে তারা প্রথমে গালাগাল করে। এর কিছুক্ষণ পরই চঞ্চলের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রসহ একটি বাহিনী আমাদের ওপর হামলা চালায়।’
তিনি অভিযোগ করেন, চাঁদা তোলায় বাধা দেওয়ার ১০ থেকে ১৫ মিনিট পর কে.এম. চঞ্চলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে তিনি নিজেসহ ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে ঢামেক হাসপাতালে এবং দুজনকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমনের ডান হাতে কোপ লেগেছে বলেও তিনি জানান।
তবে এ বিষয়ে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে.এম. চঞ্চল বা তার অনুসারীদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
২ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
২ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
২ ঘণ্টা আগে