
বিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে এবং নানাভাবে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বাধাগ্রস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদীতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি। সংস্কারে বাধা দেওয়া হয়েছে। আমরা কিছুই বলি নাই, আমরা দাবি থেকে সরেও দাঁড়াই নাই। আমরা আবারও সংগঠিত হয়ে জনগণের এসব দাবি আদায় করে ছাড়ব।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হব এবং সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আপনারা জানেন, অন্তর্বর্তী সরকারে আমাদের জুলাই বিপ্লবের দুজন ছাত্র প্রতিনিধি রয়েছে, যদিও তারা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। তারপরও তাদের অপসারণ করতে ষড়যন্ত্র করা হচ্ছে।’
নাহিদ আরও বলেন, ‘দেশে আওয়ামী লীগের সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, সে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিপ্লবের পর আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে। ভূমিদস্যুতা ও চাঁদাবাজি রয়েছে, আমরা তাদের বিতাড়িত করেই ছাড়ব। গত ৫ মাসে সারা দেশের মানুষ আমাদের নাগরিক পার্টিকে যে সাড়া দিয়েছেন, আগামী সংসদে আমাদের জয়জয়কার হবে।’
এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম, সারজিস আলম, তাসনিম জারাসহ এনসিপির নেতারা।
বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের কোর্ট রোড, সদর রোড হয়ে নরসিংদী পৌরসভার সামনে সমাবেশ হয়। সেখানে জেলার সব উপজেলা থেকে এনসিপির নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনির সভাপতিত্বে এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী বক্তব্য দেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে