
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস উল্টে আটজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদা এলাকার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মহম্মদপুর এলাকার ফাতেমা (৭), শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী এলাকার আরাফাত (১৩)।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনাকবলিত বাসটি উল্টে পড়ে থাকায় ওই এলাকায় কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, বাসটির প্রকৃত গতিবেগ কত ছিল ও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কী, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

সিলেট নগরীর ইমপালস টাওয়ারের ভূমিসংক্রান্ত মামলার বাদী ও গুরুত্বপূর্ণ সাক্ষী আবদুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পুলিশ লাইন লুসাই গির্জা সমিতি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও লিজগ্রহীতাদের সমন
২ মিনিট আগে
গ্যাসসংকটে দেড় বছর বন্ধ থাকা আশুগঞ্জ সার কারখানা চালু এবং কারখানার নাম জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পুনর্বহালের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ করেছেন শ্রমিক-কর্মচারীরা।
১১ মিনিট আগে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যালয়ে যাওয়ার সময় এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ এ সাজা দেন।
১৬ মিনিট আগে
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কর্মকর্তারা জানান, ছিনতাইয়ের পর এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর নাম তানভীর আবেদীন (৪১)। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও চারটি গুলি উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে