
ভোটে সহিংসতা ও অনিয়মের আশঙ্কা করছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১১ দলের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার বরিশাল নগরীতে সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানান তিনি।
আসাদুজ্জামান ফুয়াদ দাবি করেন, মুলাদী উপজেলার সফিপুর, নাজিরপুর ও বাটামারা ইউনিয়নসহ মোট ১৪টি ভোটকেন্দ্রকে ‘অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ইতিমধ্যে মাদারীপুর, শরীয়তপুরসহ বিভিন্ন এলাকা থেকে পেশাদার ডাকাত ও বোমা তৈরিতে জড়িত একটি চক্র এলাকায় প্রবেশ করেছে।
এতে ভোটাররা ভয়ের মধ্যে আছেন। তাদের অনেকেই অস্ত্রধারী এবং স্থানীয়ভাবে তাদের উপস্থিতি জনমনে শঙ্কা তৈরি করেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
এবি পার্টির নেতা বলেন, প্রায় পাঁচ কোটি টাকার জালনোট এ আসনে প্রবেশ করেছে বলে তাঁর কাছে তথ্য রয়েছে এবং ইতিমধ্যে এসব অর্থের লেনদেন বিভিন্ন স্থানে শুরু হয়েছে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিভিন্ন চরাঞ্চল ও বিচ্ছিন্ন এলাকায় অস্ত্র দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। তবে এসব বিষয়ে এখনো যৌথ বাহিনীর কার্যকর অভিযান চোখে পড়েনি বলে দাবি করেন তিনি। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিযান আরও জোরদার করতে হবে এবং ভোটারদের নিরাপত্তা ও আস্থার বিষয়টি নিশ্চিত করতে হবে।
নির্বাচনী প্রশাসন প্রসঙ্গে ফুয়াদ বলেন, কিছু প্রিসাইডিং কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম তাঁদের কাছে রয়েছে, যাঁরা ইতিমধ্যে দলীয় আনুগত্যের প্রমাণ দিয়েছেন।
আগের নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্র দখল বা তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে তার ফল ভালো হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনে ভোটকেন্দ্র রয়েছে ৭০২টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৬৯টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭৮টি আর কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৯১টি। পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে ১০ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে বিএনপির প্রার্থী, দলটির এক বিদ্রোহী প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। ভোটের মাঠের হিসাব আরও জটিল করেছেন বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী।
১৬ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গাজীপুরের সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিক পর্যবেক্ষণের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ বসানো হয়েছে।
২৭ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে কাঠবোঝাই ট্রলিচাপায় পিষ্ট হয়ে আরএফএল গ্রুপের এক কর্মী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বামনদীঘি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে