
গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিক পদার্থের (কেমিক্যাল) গুদাম আগুন লেগে পুড়ে গেছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, উত্তরা ফায়ার সার্ভিসের দুটি, কুর্মিটোলা ফায়ার সার্ভিসের আরও দুটিসহ মোট সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভানোর কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিনজন কর্মী, একজন কর্মকর্তাসহ পাঁচজন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাইম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা ও মো. জয় হাসান। এ ছাড়া ঘটনাস্থলের পাশের দোকানের মালিক বাবু (২০) আহত হন। তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে আহত কারখানার কর্মকর্তার পরিচয় জানা যায়নি।

জানা গেছে, আজ বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকার ফেমাস কেমিক্যাল নামের একটি গুদামে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান আশপাশের লোকজন। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সেখান থেকে তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে উত্তরা ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিটের কর্মীরা আসেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ৩টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় গুদামটিতে প্রথমে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ধোঁয়া বের হওয়ার কারণ ও নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় হঠাৎ গুদামটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ওই কারখানার এক কর্মকর্তা, ফায়ার সার্ভিসের চারজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গুদামটিতে কেমিক্যাল মজুত করা হতো। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ সময় আমাদের এক কর্মকর্তা ও তিন কর্মী আহত হয়েছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।’

কৃষক জানবার প্রামাণিকের গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বসতঘরে। এতে ঘরে থাকা চারটি গরু, চারটি ছাগল, একটি মোটরসাইকেলসহ ফসল ও আসবাব পুড়ে যায়।
১৭ মিনিট আগে
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য ২৬টি প্রস্তাব নিয়ে কাজ করবে সরকার। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়।
১ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের চাপায় আব্দুল আজিজ (৬২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রুস্তম আলী মণ্ডলের ছেলে।
১ ঘণ্টা আগে
গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের মৌসুমী ফিলিং স্টেশনের ম্যানেজার আহসান হাবিব নয়ন (৪৫) কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন। এই অপরাধে তাঁকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
২ ঘণ্টা আগে