
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী বারবারই বলেছেন বাংলাদেশে তেলের কোনো সংকট নেই। না অকটেনের, না ডিজেলের, না পেট্রলের, না ভোজ্যতেলের সংকট রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়েরা বারবারই এ বিষয়ে কথা বলেছেন। এখানে বিভিন্ন সময়েই কিছু অসাধু ব্যবসায়ী তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে লাভবান হওয়ার চেষ্টা করেন।’
আজ সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান বলেন, ‘ইনশা আল্লাহ আমাদের সরকারের আমলে এই ধরনের অসাধু ব্যবসায়ীদের আমরা প্রশ্রয় দেব না। যাঁদের গাড়ি আছে, যাঁদের পেট্রল, ডিজেল, অকটেন বা ভোজ্যতেলের দরকার তাঁদের শঙ্কিত হওয়ার কারণ নেই।’
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার বিষয়ে আমাদের সরকার আগে থেকেই সিরিয়াস। আমরা সরকারে যাওয়ার আগেই এ ব্যাপারে কথা বলেছি। ভারতে গ্রেপ্তার হওয়া ওসমান হাদির আসামিদের বিষয়ে সরকার যথাযথ উদ্যোগ নেবে। সব হত্যাকাণ্ডের যাতে সঠিক বিচার হয়, আমাদের সরকার সে ব্যবস্থা করবে।’

খাগড়াছড়িতে জ্বালানি তেলের সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। ঈদুল ফিতরের টানা ছুটিতে তৃতীয় দিনেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক বাইকার ও ভ্রমণপিপাসু খাগড়াছড়িতে ঘুরতে এসেছেন। তবে হঠাৎ জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন।
৩ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় বড়াল নদ থেকে জাহিদ হাসান (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সিলন্দা বাজার এলাকায় নদে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। জানা গেছে, জাহিদ হাসান জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে।
২৬ মিনিট আগে
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাওতিতা এলাকায় ভুক্তভোগী এক মা তাঁর ১৩ মাস বয়সী সন্তানের লাশ নিয়ে প্রেমিক হৃদয় ব্যাপারীর বিচারের দাবি জানিয়েছেন। সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা গ্রামে মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানান।
৩১ মিনিট আগে
ঈদের ছুটির পর ঝিনাইদহের কোটচাঁদপুরের ফিলিং স্টেশনগুলোয় সোমবার বিকেল থেকে পেট্রল, অকটেন দেওয়া শুরু করেছে। এই খবরে দূরদূরান্ত থেকে জ্বালানি নিতে লম্বা লাইন দিয়েছেন মোটরসাইকেল আরোহীরা। এ ছাড়া অনেকে এসেছেন বোতল ও কনটেইনার নিয়ে জ্বালানি নিতে। এতে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে ফিলিং স্টেশনগুলোয়।
৩৪ মিনিট আগে