রাজশাহীর বাঘা উপজেলায় যৌথ অভিযান চালিয়ে একটি একনলা কাটা বন্দুক, একটি এয়ারগান ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার সকাল পৌনে ৮টা থেকে বাঘা উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের চরাঞ্চলে এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) ও নৌ-পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, অভিযানে বাঘার চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের আমজাদ হোসেনের কলাবাগান থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশের খেজুরবাগান থেকে একটি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া গড়গড়ি ইউনিয়নের চানপুর গ্রামে রুহুল আমিনের বাড়ির পাশ থেকে পাঁচটি ধারালো হাঁসুয়া ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ও এটিএম মাইনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা ১৮তম দিনে গড়িয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে।
৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়সংলগ্ন জমির আইল থেকে উদ্ধার হওয়া হাত বাঁধা গৃহবধূর পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম চন্দনা রানী শীল (২২)। পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য স্বামী শিমুল শীল তাঁকে হত্যা করেছেন। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
৮ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরে একসময় ৬০০ থেকে ৭০০ জন স্বর্ণের কারিগর থাকলেও এখন সেই সংখ্যা ২০০ থেকে ২৫০ জনে নেমে এসেছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রায় দুই-তৃতীয়াংশ কারিগর কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। সংসার চালাতে না পেরে বাধ্য হয়ে অনেকে অটোরিকশা চালাচ্ছেন, রাজমিস্ত্রির জোগালি দিচ্ছেন কিংবা পানের দোকান....
২৬ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৯ হাজার মিটার কারেন্ট জাল, ৪০টি চায়না দুয়ারি জাল ও প্রায় ৩০০০ গ্রাম ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে জব্দ করা অবৈধ জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা।
৩১ মিনিট আগে