
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘আমরা প্রত্যেক দুর্গত মানুষের কাছে পৌঁছাতে চাই। হয়তো কারও কাছে আগে পৌঁছাতে পারছি, হয়তো কারও কাছে পরে পৌঁছাতে পারছি। বন্যায় প্রথম দিন থেকে উপজেলা প্রশাসন তাদের মতো করে কাজ করছে।’
আজ সোমবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশের ইকবাল কনভেনশন হলের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘১৭টি ইউনিয়নের ১১৭টি ওয়ার্ডের মধ্যে শুকনা খাবার পৌঁছানো হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো যাতে তাদের ক্ষতি পুষিয়ে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, তার জন্য সরকার কাজ করছে। এমন কি ক্ষুদ্রঋণ বিতরণকারী এনজিওগুলোকে আমরা অনুরোধ করেছি অন্তত সংকট বিবেচনায় জুলাই মাসে ঋণের কিস্তি আদায় করা বন্ধ রাখেন।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ সৌন্দর্যের জায়গা। যেকোনো সংকটে আমরা সকলে মিলেই মোকাবিলা করি। এই সময়টা আসলে দোষারোপের সময় নয়, এই সময়টা আসলে কাঁধে কাঁধ মিলিয়ে নিরন্ন-দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সময়।’
প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, বিএনপি নেতা নাজমুল মোস্তাফা আমিন, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান প্রমুখ।

‘চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের রাজনীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। বগুড়াকে এমন একটি জেলায় পরিণত করতে হবে, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, ধর্ষণের কোনো স্থান থাকবে না। পরিবর্তন কোনো এমপি-মন্ত্রীর মাধ্যমে নয়, সাধারণ মানুষের হাত ধরেই আসবে।’
৩২ মিনিট আগে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কেতাব উদ্দিন নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার কুড়িগ্রাম জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মো. জয়নাল আবেদীন এই দণ্ডাদেশ দেন।
৪৪ মিনিট আগে
পালিয়ে যাবে না বলে যে পালায়, আসি আসি বলে সে কোনো দিন আসবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় দেশ গড়তে জুলাই পদযাত্রা...
১ ঘণ্টা আগে
এর আগে গত বছর ১৪ আগস্ট ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পরে বিভিন্ন সময় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। গত বছর ১৪ আগস্ট তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করে শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের পরিকল্পনার এই মামলায় অভিযোগের সত্যতা মিলেছে...
১ ঘণ্টা আগে