
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নবনিযুক্ত অধ্যক্ষ মাহফুজার রহমানের সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো ও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে সচেতন নাগরিক, সাবেক ও বর্তমান মেডিকেল শিক্ষার্থী ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের দোসররা নবনিযুক্ত অধ্যক্ষ মো. মাহফুজার রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে অধ্যক্ষ পদে যোগদানে বাধা দিচ্ছে। মাহফুজার রহমান তাঁর যোগ্যতার ফলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন। তিনি অধ্যক্ষ হওয়ায় বিগত সরকারের আওয়ামী লীগের দোসররা সুবিধা নিতে পারবে না বলেই তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাঁকে সরানোর পাঁয়তারা করছে। মাহফুজার রহমানকে রমেকের অধ্যক্ষ পদে যোগদানের বাধা দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।
মানববন্ধনে সচেতন রংপুরবাসীর পক্ষে সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সংস্থার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, হাজী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আলী আকবর বাদল, বক্তব্য দেন হাজী কল্যাণ সংস্থা সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাঈদ, মিস্ত্রিপাড়া মসজিদের সাবেক ইমাম জয়নাল আবেদিন, মৌলভীবাজার আলিম সিনিয়র মাদ্রাসার সভাপতি মোশাররফ হোসেন সরকার, গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান শাহীন, কান্ডারি বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি মো. আজহারুল ইসলাম, সাধারণ জনগণের পক্ষে লিয়াজুর রহমান, মেডিকেল শিক্ষার্থী জান্নাতুল, মাহামুদ, আজিজুর রহমান, শিক্ষক, টিএমএসএস পলিটেকনিকসহ প্রমুখ।
হাজী কল্যাণ সংস্থার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মাহফুজার রহমান কোনো রাজনীতি করেননি। যার ফলে যোগ্যতা থাকা সত্যেও এত দিন পদায়ন পাননি। অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে মূল্যায়ন করে যোগ্যতার ভিত্তিতে রংপুর মেডিকেলে অধ্যক্ষ পদে পদায়ন করেছেন। সরকারি সিদ্ধান্ত সবার মেনে নেওয়া উচিত। রংপুর মেডিকেল কলেজের উন্নয়নে, হাসপাতালের উন্নয়নে মাহফুজার রহমানের দরকার। কিন্তু তাঁকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করছে একটি চক্র। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
মানববন্ধনে অংশ নেওয়া রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু বলেন, মাহফুজার রহমান রংপুরের সন্তান। যোগ্যতার ভিত্তিতে সরকার তাঁকে পদোন্নতি দিয়েছে। এতে স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে। মাহফুজার রহমান অধ্যক্ষ থাকলে তাঁরা অনিয়ম-দুর্নীতি করতে পারবে না। তাই তাঁকে অধ্যক্ষ পদ থেকে সরাতে বিভিন্ন ষড়যন্ত্র, মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।
গত ২৯ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পান মাহফুজার রহমান। এরপর দিনই বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার ব্যানারে নবনিযুক্ত অধ্যক্ষকে অপসারণের দাবি তুলে বিক্ষোভ করা হয়। এ দিন অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে নবনিযুক্ত অধ্যক্ষ এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে পারেনি।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জেলা বিএনপির দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ৩টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
পাটজাতীয় ফসলের বীজ বিক্রির নির্ধারিত দিন ছিল আজ সোমবার। ভোর থেকে কৃষকেরা সারিবদ্ধ হয়ে গুদামের সামনে অপেক্ষা করতে থাকেন। সকাল থেকেই বীজ বিক্রি শুরু হয়। কৃষকদের অভিযোগ, নামমাত্র কিছু নিজেদের ঘনিষ্ঠ লোকের কাছে বীজ বিক্রি করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন গুদামরক্ষক আলমগীর। পরে কৃষকেরা গুদামে প্রবেশ করে
২২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
১ ঘণ্টা আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
২ ঘণ্টা আগে